Hemtabad : শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট নেতার বিরুদ্ধে দলের এক অধ্যাপককে মারার অভিযোগ, আহত অধ্যাপক
Hemtabad
প্রজয় চক্রবর্তী : তৃণমূল সংগঠন ওয়েবকুপার সদস্য এক অধ্যাপককে বেধরক মারধরের অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলের হেমতাবাদ থানার কাছেই শালবন সংলগ্ন এলকায়।
Table of Contents
জানা গিয়েছে ওই আহত অধ্যাপককের নাম কালেশ্বর বর্মন। তাঁর বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত খোকসা গ্রামে। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর কলেজের দর্ষণ বিভাগের অধ্যাপক। ঘটনার পর স্থানীয়রা আহত অধ্যাপককে হেমতাবাদ গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরো পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টে নির্দেশে অবশেষে মিলল মুক্তি! জামিন পেল ১০৪ বছরের বৃদ্ধ
A leader close to the Minister of State for Education has been accused of beating up the party’s professor
Hemtabad police rushed to the spot
The police of Hemtabad police station have started the investigation of the whole incident
ঘটনা স্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত অধ্যাপক কালেশ্বর বর্মন হাসপাতালের বেডে শুয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদ পুরাতন বাস্ট্যান্ড সংলগ্ন শালবাগানের কাছে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল বিমূখ কয়েকজন সমর্থকদের সাথে।

চায়ের আড্ডায় তাঁদের তাঁদের বুঝিয়ে দলমুখী করার আলচোনা করছিলেন। তিনি আরো জানান, ফাকা সময়ে হেমতাবাদ বিধান সভার বিভিন্ন স্থানে ছোট ছোট আড্ডার মধ্যোদিয়ে তাঁদের দলে ফেরানোর প্রচেষ্টা করে আসছেন তিনি। একিভাবে এদিনও চায়ের আড্ডায় একই কাজ করছিলেন বলে তিনি জনান।
কিন্তু হঠাৎ সেখানে হেমতাবাদ বিধানসভার তৃণমূলের ব্লক সহ সভাপতি মজিবুর রহমান ওরফে দুলালের নেতৃত্বে কিছু তৃণমূল কর্মীরা এসে তাঁকে সেখান থেকে সাইডে ডেকে নিয়ে যায়। ব্লক সভাপতি দুলালের সাথে কথা বলার সময় আচমকাই তাঁর উপর চড়াও হয়
তৃণমূল কর্মী ও ব্লক সভাপতি মজিবুর রহমান ওরফে দুলাল।
আরো পড়ুন : Metro Fare Increased : মেট্রো যাত্রীদের জন্য দু:সংবাদ! বাড়ছে ভাড়া, কতটাকা বাড়ছে ভাড়া ? জেনে নিন
মাথায় আঘাত লেগে সেখানেই রক্তাক্ত অবস্থায় পরেযায় বলে জানান তিনি। কলেশ্বর বাবুর অভিযোগ বিভিন্ন ক্ষোভ বিক্ষোভে, মান অভিমানে তৃণমূল দলের যারা কর্মী বসে যাচ্ছে তাঁদের বুঝিয়ে দলে ফেরানোর কাজ করতে গিয়েই এই হামলার শিকার হতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু স্যারকে সামনে রেখে দলকে ভালোবেসে এই কাজ করে যাচ্ছি।
যার বিরুদ্ধে অধ্যাপক কলেশ্বর বাবুর অভিযোগ সেই মজিবুর রহমান ওরফে দুলাল এই বিষয়ে কী বলেন ?

হেমতাবাদ ব্লকের ব্লক সহ সভাপতি দুলাল বলেন, কলেশ্বর যে অভিযোগ এনেছেন সেটা ভুল বলেছেন। হাঁ ওকে আমি ডেকেছিলাম কারন ও দলের কনো দায়িত্বেই নেই অথচ আমাদের বিধানসভার আমাদের ব্লকে যারা তৃণমূলের সাথে জড়িত নন তাঁদেরকে তিনি তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন রকম তৃণমূলের অপপ্রচার করছেন।
এর আগেও একবার দলকে না জানিয়ে বিষ্ণুপুর অঞ্চলে একই ভাবে একটি বৈঠক করেন তিনি। সেই কারনে আমাদের ব্লক সভাপতি উনাকে একদিন আমাদের পার্টি অফিসে ডাকে ছিলেন। কিন্তু তিনি আসেননি। এরপর মঙ্গবার যখন আবার জানতে পারি হেমতাবাদের শালবন এলকায় দলকে কিছু না জানিয়ে তিনি একটা মিটিং করছে তখন তাঁকে ডেকে আমি কথা বলছিলাম।
সেই সময় আমাদের দলের কর্মীরা সেখানে দাঁড়িয়ে ছিল সেই কর্মীদেরকে উদ্দেশ্যকরে কলেশ্বর বর্মন বলেন তোমরা কে তোমরা কেনো এখানে আসছো, এই কথা বলে গালিগালাজ করে কালেশ্বর। তখনি কর্মীরা তাঁর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি হয়। সেই সময় ছোট একটা তাঁরকাটা তার কপালে লাগে আমরাই সেটা ছুটিয়ে দিই। এর থেকে বড় কনো কিছু ঘটেনি।
উনি যেটা বলছে মিথ্যা বলছেন। যারা দল বিরোধি কাজ করবে তাঁদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো। তাতে দল যে শাস্তি দেবে মাথা পেতে নেবো। কলেশ্বর বাবুর পাল্টা অভিযোগ দুলালবাবু যা বলছেন সম্পূর্ণটাই বানিয়ে এবং মিথ্যা বলছেন। তিনি আবারো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু স্যারকে সামনে রেখে দলকে ভালোবেসে এই কাজ করে যাচ্ছি।

আরো পড়ুন : Bangladesh Iskcon : বাংলাদেশ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৫৪ ইসকন ভক্তকে ভারতে পারাপারে বাধা দিল! চরম উত্তেজনা
