HC angry with ED’s role : ED-কে তুলোধনা করল হাইকোর্ট! ‘একটানা ঘন্টার পর ঘন্টা ধরে জেরা কোনও হিরোর মতো কাজ নয়’
HC angry with ED’s role
তীর্থঙ্কর মুখার্জি : ইডির জেরার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠল আদালতে। এক আর্থিক তছরুপ মামলায় কংগ্রেস বিধায়ককে একটানা ১৪ ঘন্টা ৪০ মিনিট ধরে জেরা করায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে রিতিমতো তুলোধনা করল পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট (Panjab and Haryana High Court)। আর্থিক তছরুপের অভিযোগে কংগ্রেস নেতা তথা বিধায়ক সুরেন্দর পানওয়ারোরকে (Surender Panwaror) গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
Table of Contents
বুধবার সেমামলায় হাইকোর্টের বিচারপতি মহাবীর সিং সিন্ধু গ্রেপ্তারি খারিজ করে দেয়। গ্রেপ্তার খারিজ করে দিয়ে ইডির তদন্ত পদ্ধতির সমলোচনা করে বলেন, “একটানা ঘন্টার পর ঘন্টা জেরা করা কোনও হিরোর মতো কাজ নয়, বরং এটা মানুষের মর্যদার বিরুদ্ধে।”

HC angry with ED’s role
The court questioned the procedure of ED’s interrogation
High Court angry with ED’s interrogation method
তদন্তের সময় ইডির আধিকারিকদের সংবেদনশীলতা এবং জিজ্ঞাসাবাদের সময় যৌক্তিক সময়সীমা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় আদালতের তরফে। বিচারপতি মনে করিয়ে দিয়ে আরো বলেন, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী ইডি তাদের আধিকারিকদের কোনও মামলার তদন্তে অভিযুক্তদের জেতার সময়ে সংবেদনশীলতার পাঠ দেবে।
আরো পড়ুন : sexually assaulted : BJP শাসিত রাজ্য গুজরাটে ১০ মাসের শিশুকে ধর্ষণ ! সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধিন শিশুটি
উল্লেখ্য, গত ১৯ জুলাই ইডির তলবে গুরুগ্রামের জোনাল অফিসে হাজিরা দিতে গিয়ে ছিলেন কংগ্রেস নেতা, বিধায়ক। তাঁকে সকাল ১১টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত জেরা করে ইডি। তদন্তকারী সংস্থার এই আচরনেই ক্ষুব্ধ হয় বিচারপতি। এবং বিচারপতির নির্দেশে গ্রেপ্তার খারিজ হয়ে যায়।
আরো পড়ুন : Bengaluru Murder Case : এক মহিলাকে ৫৯ টুকরো! খুনের নয়া মোড়, সামনে এল অভিযুক্তর পরিচয় এবং পরিনতি

আরো পড়ুন : J&K Election Phase 2 : বড় খবর, জম্মু-কাশ্মীরে সুষ্ঠ ভোট, উঠল ছাপ্পা ভোটের অভিযোগ ! রইল বিস্তর
