Gujarat Health Scam,Death 2 : স্বাস্থ্য কার্ডের অর্থ তছরুপ,গুজরাটের হাসপাতালে মৃত্যু ২! অসুস্
Gujarat Health Scam,Death 2
তীর্থঙ্কর মুখার্জি : রোগীদের কাছে ডাক্তার ভগবানের ন্যায়,সেই মানবরুপি ভগবান চিকিৎসার জন্য সরকারি প্রকল্পের প্রদেয়ও অর্থ হাতানোর জন্য সব সীমা অতিক্রম করল। অভিযোগ গ্রামের ভুলাভালা মানুষদের ভুল বুঝিয়ে, সরকারি অর্থ হাতানোর জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করেনো হচ্ছে।
Table of Contents
সরকারি প্রকল্পের টাকা পকেটে পুড়তে অস্ত্রোপাচার। তারপরেই মৃত্যু হয় মেহসানা জেলার বাসিন্দা নাগরভাই সেনমা (৫৯) এবং মহেশ বারোট (৪৫) নামের দুই ব্যক্তির এবং গুরুতর অবস্থায় আইসিইউ-তে ভর্তি আরো ৫ জন। বিক্ষোভ শুরু হতেই পালাতক হাসপাতাল মালিক ও অভিযুক্ত চিকিৎসক।
আরো পড়ুন : Tab Scam Arrested 4 : শুরু জেলায় জেলায় ট্যাব চোর ধরার অভিযান! গ্রেপ্তার ৪, এর মধ্যে উত্তর দিনাজপুরেই তিন
2 dead, many others sick in central health card fraud in Gujarat
The incident took place at a rural government hospital in Ahmedabad, Gujarat
Allegedly, angioplasty is being done to get government money by misleading the gullible people of the village

এই নির্মম ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের একটি গ্রামীন সরকারিহাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভাংঙচুড় হয় হাসপাতাল। ঘটনাটি ঘটেছে, খোদ বিজেপি শাসিত রাজ্য, প্রধানমন্ত্রীর জন্মভূমী গুজরাটের আহমেদাবাদের একটি গ্রামীন সরকারি হাসপাতালে।
গত ১০ নভেম্বর মহেসনা জেলার কাদির বারিসোনা গ্রামীন হাসপাতালের তরফে একটি ফ্রী স্বাথ্য শিবিরের আয়োজন করা হয়। সেই শিবির থেকে ১৯ জনকে অ্যাঞ্জিওগ্রাফি করে ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডা: প্রশান্ত ভাজিরানি এই অ্যাঞ্জিওপ্লাস্টি করেন।

ইতি মধ্যেই, গুজরাট সরকার আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) এর অধীনে তালিকাভুক্ত ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে অপরাধমূলক হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের পুলিশ অভিযোগ দায়ের হয়েছে।
দুই রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে অন্ধকারে রেখে তাড়াহুড়ো করে সরকারি স্কিমের আওতায় চিকিৎসা বিল সংগ্রহের প্রক্রিয়া চালায়। কিন্তু পরিবারের অভিযোগ গুজরাট সরকার আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY)-র কী কনো নজড়দারিই নেই? ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

আরো পড়ুন : 51st CJ took oath : চন্দ্রচূড় জামানার ইতি, প্রধান বিচারপতির পদে শপথ নিলেন সঞ্জীব খান্না ! কে এই খান্না ?
