Fire Incident : সাতসকালে বিধ্বংসী আগুনে পুরে ছাই বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের !
Fire Incident
মিষ্টু মুখার্জি : ভোরে বিধ্বংসী আগুনে পুরে ছাই লক্ষীকান্তপুর বাজার। আগুনের গ্রাসে চলে যায় বাজারের বেশ কয়েকটি দোকান। এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরে।
Table of Contents
মাথায় হাত পরেছে ব্যবসায়ীদের কারন এই অগ্নিকান্ডের জেরে লক্ষাধিক টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা। এদিন এক স্থানীয় প্রথম লক্ষীকান্তপুর বাজার সংলগ্ন একটি দোকানে আগুন লাগতে দেখে। এরপর সেখান থেকে দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন।
আরো পড়ুন : Nurse gang rape victim: যোগী রাজ্যে নার্সকে গণধর্ষণ, যৌনাঙ্গে লাঠি, মরিচের গুঁড়া ঢুকিয়ে নির্মম অত্যাচার !

দাউ দাউ করে জ্বলতে থাকে একেরপর এক দোকান। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের তীব্রতা এতোটাই ছিল যে তাঁরা দমকলে খবর দেয়।
A terrible fire broke out in a market in South 24 Parganas district on Friday morning
The fire incident took place in a shop near Lakshikantpur market in South 24 Parganas on Friday morning
A fire engine reached the spot after receiving the information. Finally the fire engine brought the fire under control
আরো পড়ুন : 1 Minor Was Gang-Raped : নক্কারজনক! বিজেপি শাসিত রাজ্যে চলন্ত অ্যাম্বুলেন্সে নাবালিকাকে গণধর্ষণ
ততক্ষনে অনেকটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে বাজের দোকান গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অবশেষে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি করে আগুনে ভস্মিভূত দোকানের মালিকেরা। কী করে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়।

