Fenjal LIVE Dead 3 : ফেনজলের তান্ডবে মৃত ৩, রাতভর ঝড়-বৃষ্টির তান্ডব! রবি সকালে পরিনত হল গভীর নিম্ন চাপে
Fenjal LIVE Dead 3
পিঙ্কি শর্মা : “ফেনজল” শনিবার রাতেই প্রবেশ করেছে। শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে পৌছে গিয়েছে। রাতভর ঘুর্ণিঝড় “ফেনজল” উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে তান্ডব চালিয়ে গিয়েছে। তামিলনাড়ু উপকূল এলকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার।
Table of Contents
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফেনজলের তান্ডবে, চেন্নাইয়ে ৩ জন প্রান হারিয়েছেন। এর মধ্যে একজন পরিযায়ী শ্রমিক। তিনি রাতে ঝড়ের মধেই এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানেই মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের।
আরো পড়ুন : Abhishek Banarjee : ডক্টরস সামিটে নয়া কর্মসূচী “সেবাশ্রয়”-এর ঘোষণা অভিষেকের! কারা পাবেন এই সুবিধা ?

রবিবার ভোর সাড়ে ৫টার মধ্যে ফেনজল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই গভীর নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
The maximum speed of the storm was 90 km per hour in the Tamil Nadu coastal area
Besides NDRF teams, SDRF teams have been deployed in all the district which would be affected by the cyclone and rain
3 people lost their lives in Fenzal’s Tandbe, Chennai

শনিবার চেন্নাই উপকূলে ঘূর্ণিঝড় ফেঞ্জালের আগে এগমোর রেলওয়ে স্টেশনের কাছে নিমজ্জিত গান্ধী আরউইন রোড ছবির ক্রেডিট: আর. রাগু
আরো পড়ুন : Fire Incident Burnt 200 Car & Byk : ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই ২০০ টির বেশি গাড়ি ও বাইক
মৌসম ভবনের তরফে জানানো হয়, “ঘূর্ণিঝড় ফেনজল” রাত আড়াইটে পর্যন্ত তামিলনাড়ু এবং পুদুচেরির উপর দিয়ে ৭ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগিয়েছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের কারনে রবিবার ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল।
ভোর ৪ টের পর বিমান উঠানামা স্বাভাবিক হয়। রবিবার ভোর থেকে গভীর নিম্নচাপে অতি ভারী বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়ে। বাতিল করা হয় বেশকিছু বিমান।

ঘূর্ণিঝড়ের ও গভীর নিম্নচাপে জলমগ্ন হয়ে ভোগান্তি
এর ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাইয়ের উপকূল সংলগ্ন বিস্তীর্ণ অংশ। পুদুচেরিতেও ডুবে গিয়েছে নিচু এলকাগুলি। জলমগ্ন হয়ে পড়েছে বেশকিছু স্কুল ও হাসপাতাল। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।
এনডিআরএফ দলগুলি ছাড়াও, ঘূর্ণিঝড় এবং বৃষ্টির দ্বারা প্রভাবিত সমস্ত জেলায় এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। ত্রাণ শিবির,আশ্রয় কেন্দ্রের পাশাপাশি, জরুরি চিকিৎসা দলগুলিও স্ট্যান্ডবাইতে রয়েছে।

আরো পড়ুন : ISL 2024 : অবশেষে কাঙ্খিত জয় পেল লাল-হলুদ! দিমিত্রির গোলে আইএসএলে জয় ইস্টবেঙ্গলের
