Fake Degree Dr. Arrested 14 : মোদী,শাহর রাজ্যে টাকার বিনিময়ে ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট, গ্রেপ্তার মুলপান্ডা সহ ১০!
Fake Degree Dr. Arrested 14
তীর্থঙ্কর মুখার্জি : যখন ভগবানের পর দ্বিতীয় স্থানে চিকিৎসকদের মনে করা হয়, এবার সেই চিকিৎসকই ভুয়ো। চিকিৎসা করছিলো ভিয়ো সার্টিফিকেটধারি ডাক্তাওররা। ৭০ হাজার টাকার বিনিময়ে অষ্টম শ্রেণি পাসও ডাক্তারের ডিগ্রি পেয়েছে। এমন ভুয়ো ডিগ্রি চক্রের র্যাকেটের হদিশ মিলেছে খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটের সুরটে।
Table of Contents
সেই সকল ভুয়ো চিকিৎসকদের দাবি গুজরাটের আয়ুষ মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ এই বোর্ড। কিন্তু ভুয়া ডাক্তাররা যখন ভুয়ো ডিগ্রি “ইলেক্ট্রো-হোমিওপ্যাথির” প্রতি জনগণের সংশয় বুঝতে পেরেছিল, তখন তারা তাদের কৌশল পরিবর্তন করে। তারা গুজরাট আয়ুষ মন্ত্রক কর্তৃক জারি করা ডিগ্রী অফার করা শুরু করে, মিথ্যা দাবি করে যে বিইএইচএম রাজ্য সরকারের সাথে অনুমোদিত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা “বোর্ড অফ ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিন (বিইএইচএম) গুজরাট” নামে ডিগ্রি প্রদান করেছিল। অভিযানের সময়, কর্তৃপক্ষ শত শত আবেদনপত্র, সার্টিফিকেট এবং স্ট্যাম্প জব্দ করেছে। জানা গিয়েছে, ৭০ হাজার টাকার বিনিময়ে অষ্টম শ্রেণি পাসেও মিলছিল ডাক্তারি ডিগ্রি পাশের সার্টিফিকেট। এবং প্রশিক্ষণের পর তাঁদের আশ্বাস দেওয়া হয় যে তারা কনো সমস্যা ছাড়াই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আরোগ্য ওষুধ অনুশীলন করতে পারবে।
পুলিশ গোপন সূত্রে খবর পায়, ৩ জন ব্যক্তি ভুয়া ডক্টরেট ব্যবহার করে অ্যালোপ্যাথি অনুশীলন করছেন। পুলিশ সেই ক্লিনিকগুলিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ডেটাবেস ১২০০ ভুয়ো ডিগ্রির হদিস পায়। এরপর সেই তথ্যের সূত্র ধরেই ১৪ জন ভুয়ো ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে পুলুশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই ওই গ্যাং থেকে অর্থের বিনিময়ে ভুয়ো ডিগ্রি সংগ্রহ করেছিল। এবং সেই ডিগ্রি দেখিয়েই প্র্যাকটিস করছিল। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার হয়েছে গোটা চক্রের মূল পান্ডা,ডা:রমেশ গুজরাটিকে।
আরো পড়ুন : 1 leopard died in siliguri : ফের সড়ক দুর্ঘটনার বলি বন্যপ্রাণী,গাড়ির ধাক্কায় মৃত্যু হল স্ত্রী চিতাবাঘের

Fake medical certificate racket busted in Gujarat, 14 fake doctors arrested
According to the police, the accused had awarded degrees in the name of “Board of Electro Homeopathic Medicine (BEHM) Gujarat”
The main panda of the entire circle, Dr. Ramesh Gujarati, has been arrested
পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, অভিযুক্তরা ভুয়ো ওয়েবসাইটে তাঁদের ডিগ্রির রেজিস্ট্রেশন দেখাতো। ইলেক্ট্রো হোমিওপ্যাথি’র প্রধিক্ষন প্রদানের জন্য পাঁচজন কর্মীও রাখা হয়েছিল তাঁদের সেন্টারে। তিন বছরের কম সময়ের মধ্যেই “ইলেক্ট্রো-হোমিওপ্যাথির” ডিগ্রি কোর্সের মেয়াদ সম্পূর্ণ হয়ে যেত।
পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ১৪ জনের মধ্যে দুই ডাক্তার এবং তাদের সহযোগীরা রয়েছে, রাকেশ প্যাটেল, আমিন খান, শামীম আনসারি, সাইয়েদ আবু বকর বানসাল, মোহাম্মদ ইসমাইল শেখ, তাবরিশ সাইয়েদ, রাহুল রাউত, শশিকান্ত মাহান্তো, সিদ্ধার্থ দেবনাথ, পার্থ দেবনাথ, শোভিত সিং ঠাকুর এবং ইরফান। সাইয়েদ।

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত
