‘Doctors Summit’ 2024 : শনিতে ‘ডক্টর্স সামিট’! চিকিৎসক সমাজের সঙ্গে ‘সেতু বন্ধনে’ অভিষেক
‘Doctors Summit’ 2024
তীর্থঙ্কর মুখার্জি : আগামীকাল ৩০ নভেম্বর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে চিকিৎসকদের নিয়ে ‘শীর্ষ বৈঠকে’ যোগ দিতে চলেছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে অভিষেকের কেন্দ্র আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে।
Table of Contents
এই অনুষ্ঠানটির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ডক্টরস সামিট’ ২০২৪। লক্ষ্য আরজি কান্ডের পর চিকিৎসকদের সঙ্গে সমন্বয়। চিকিৎসকদের আন্দোলনের পর এই প্রথম হাজারও চিকিৎসকের মুখোমুখি অভিষেক। আমন্ত্রিত চিকিৎসকদের জন্য থাকছে বিশেষ প্রবেশপত্র।
আরো পড়ুন : Fire Incident : সাতসকালে বিধ্বংসী আগুনে পুরে ছাই বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের !

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মর্ডান মেডিসিন, আয়ুষ মিলিয়ে হাজার চিকিৎসকের সভায় যোগিদানের কথা রয়েছে। সাংসদ অভিষেকের উদ্যোগে নতুন বছর থেকে ডায়মন্ড হারবারের ৭ টি বিধানসভায় চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। সেই স্বাস্থ্য শিবির ১০ দিন করে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Abhishek will speak on several issues of the state’s health sector from Saturday’s coordination meeting
Abhishek will make a ‘setu bandhan’ with the medical society at the ‘Doctors’ Summit’ on Saturday
The event was organized at Abhishek’s center Amtala’s ‘Samanay’ theatre
আরো পড়ুন : Nurse gang rape victim: যোগী রাজ্যে নার্সকে গণধর্ষণ, যৌনাঙ্গে লাঠি, মরিচের গুঁড়া ঢুকিয়ে নির্মম অত্যাচার !
প্রত্যেক দিন বিধানসভা ভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর দশ দিনের শিবিরে সাত দিন জেনারেল মেডিসিন চিকিৎসকেরা বসবেন এবং বাকি তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রক্ত পরীক্ষ, পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, শনিবারের সমন্বয় সভা থেকে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচীর পোস্টার ছড়িয়ে পড়ে।
একেবারে প্রথমের দিকে ‘ডক্টর্স সামিটে’র’ আয়োজক হিসেবে নাম ছিল তৃণমূল নেতা শান্তানু সেন এবং হোমিওপ্যাথির চিকিৎসক শেখ মিরাজউদ্দিনের। কিন্তু পরবর্তীতে তা পাল্টে আয়োজক হিসেবে কার্ডে নাম ছাপা হয় তরুণ চিকিৎসক অভীক ঘোষের। বাদ পরে শান্তনু সেনের নাম।

আরো পড়ুন : 1 Minor Was Gang-Raped : নক্কারজনক! বিজেপি শাসিত রাজ্যে চলন্ত অ্যাম্বুলেন্সে নাবালিকাকে গণধর্ষণ
