Doctors meting fruitfull : বৈঠক সদর্থক,আজ নজড় সুপ্রিমে! সরছেন বিনীত সহ স্বাস্থ্য অধিকর্তারা, উঠল না কর্মবিরতি
Doctors meting fruitfull
তীর্থঙ্কর মুখার্জি : বৈঠক সদর্থক, চলল মধ্যরাত পর্যন্ত বৈঠক। লখ্য ছিল একটাই অচলবস্থা কাটানো। জুনিয়ার ডাক্তারদের দাবিদাওয়াগুলিকে গুরুত্ব দিয়ে অধিকাংশ দাবিগুলি মেনে নিল রাজ্য সরকার। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা এখানথেকে ফিরে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বৈঠক সদর্থক হয়েছে। দু’পক্ষই খুধি। অভয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বৈঠক শুরু হয়েছিল।
Table of Contents
শুধুমাত্র আন্দোলনকারীদের অভিযোগ এবং অনস্থার ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা (শিক্ষা) ডা : কৌশিক নায়েক, স্বাস্থ্য অধিকর্তারা ডা: দেবাশিষ হালদারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানান, জুনিয়ার ডাক্তারদের মুলত ৫টি দাবি ছিল তার মধ্যে সবআই আগেই তদন্তভার নিয়েছিল।
Meeting with doctors is fruitful
The meeting of junior doctors with Mamata at Kalighat was fruitful
However, the strike did not take place

বাকি ছিল চারটি দাবি। এদিনের বৈঠকে আরো তিনটি দাবি মেনে নিয়েছি। তবে ওরা স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতে অনড় ছিল। কিন্তু আমরা ওদেরকে বোঝাই ,পুরো ঘর একসঙ্গে খালি করে দিল প্রশাসনিক কাজকর্ম চালানো যাবে না। এবার জুনিয়ার ডাক্তারদের বলব এবার তোমরা কাজে ফেরো। বহু মানুষ কষ্ট পাচ্ছে। ডিভিসি জল ছাড়ায় জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এই দুর্যোগে মানুষের চিকিৎসার প্রয়োজন। অপরদিকে জুনিয়র ডাক্তাররা ফিরে গিয়ে স্বাস্থ্য ভবনের আন্দলোন মঞ্চ থেকে জানান আন্দোলন এখনি উঠছে না আন্দোলন চলবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পান্থ,স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

এদিনের বৈঠক ৮টা ৪০ মিনিটে শেষ হয়ে গেলেও প্রায় মধ্যরাত পর্যন্ত চলল “মিনিটস” বা কার্যবিবরণী তৈরির কাজ। অবশেষে রাত পৌঁনে ১২টায় বেরিয়ে যায় ৪২ জনের জুনিয়ার ডাক্তারের দল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেন, কাজে ফিরে এলে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।এইদিকে আজ , মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। পূর্বের ড়ায়ে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কাজে যোগ দিতেই হবে।
আরো পড়ুন : 2 incidents of rape of minors : BJP-শাসিত রাজ্যে দু’দিনে পর পর ২টি নাবালিকা ধর্ষণের ঘটনা, অভিযুক্ত এখনো অধরা
