Dhupguri : ঘাস তুলতে গিয়ে গভির জঙ্গলে প্রবেশ, দাঁতাল হাতি বুকে দাঁত ঢুকিয়ে হত্যা করল এক বৃদ্ধাকে,বাকী সাথীরা…
Dhupguri
মুনাই ঘোষ : বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিশাল দাঁতাল হাতির সামনে পড়ে তিন ব্যক্তি। বাকি দু’জন পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও শেষ রক্ষা হলানা ৫৯ বছরের বৃদ্ধার। বুকে দাঁত ঢুকিয়ে বুক চিড়ে হত্যা করল বিশাল আকার দাঁতাল হাতিটি।

স্বভাবতই এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মৃত পরিবারে। বছর দুয়েক আগেই তাঁর একমাত্র ছেলের মৃত্যু হয়েছে এরপর মঙ্গলবার রাম কিশোর রায়ের মৃত্যুর পর বাড়িতে এখন শুধু একা বৃদ্ধা স্ত্রী।
আরো পড়ুন : Railway Fare Hike : বাড়ল রেলের ভাড়া,লোকাল ও দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম কত? নতুন ট্রেনের ভাড়া দেখে নিন
এইমত অবস্থায় স্থানীয়রা মৃত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি করেন। কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে বনদপ্তরের তরফে জানানো হয়েছে, যেহুতো রাম কিশোর রায় জঙ্গলের আইন অমান্য করে জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে গিয়েছিলেন তাই সরকারের নিয়ম অনুযায়ী মৃত পরিবার কনো ক্ষতিপূরণ পাবে না।
কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে বনদপ্তরের তরফে জানানো হয়েছে, যেহুতো রাম কিশোর রায় জঙ্গলের আইন অমান্য করে জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে গিয়েছিলেন তাই সরকারের নিয়ম অনুযায়ী মৃত পরিবার কনো ক্ষতিপূরণ পাবে না।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের গাড়োখুটা সংলগ্ন সোনাখালি বিটের গভীর জঙ্গিলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম রাম কিশোর রায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোরাঘাট রেঞ্জ ও সোনাখালি বিটের বনকর্মীরা। মোরঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান, যে স্থানে ওই রাম কিশোর রায়ের মৃত্যু হয়েছে তার পাশে কেটে রাখা ঘাস পাওয়া গিয়েছে।
আরো পড়ুন : West Bengal : ‘মৃতদেহের উপর মিছিল’, মোদীর জনসভায় নদিয়ায় ট্রেনে ৪ জনের মৃত্যুর পর মোদিকে নিশানা তৃণমূলের
রেঞ্জার আরো বলেন, ঘাসের খোঁজে ওই মৃত বৃদ্ধ অতিরিক্ত সাহস এবং অসতর্কতা কারণেই গভির জঙ্গলে ঢুকে যায়, এরজেরেই মৃত্যু হয়েছে। হাতির দাঁত বুকে ঢুকে যাওয়ায় রাম কিশোর রায় বাঁচার সুযোগ পাননি।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
