Cyclone Dana Live Update : শুরু ‘দানা’র দাপট, গঙ্গায় নিখোঁজ ৩ মৎসজীবী! এই মুহুর্তে কতটা দুরে দানা? রাত জেগে নজরদারি মমতা
Cyclone Dana Live Update
প্রশান্ত জানা : ফুঁসছে সুমুদ্র। শক্তি বৃদ্ধি করেছে দানা এগিয়ে আসছে দানা। বুধবার মাঝ রাতেই দানা নিজের শক্তি বৃদ্ধি করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে। ইতিমধ্যেই দানা নিজের ল্যান্ডফলের অবস্থান বদল করেছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দানা তাঁর ল্যান্ডফল পরিবর্তন করে ওড়িশার ভিতরকণা এবং পশচিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যদিয়ে ১০০-১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে।
Table of Contents
উপকূল থেকে আর কতো দুরে দানা
প্রস্তুত রয়েছে কন্ট্রোল রুম। হাওয়া অফিস জানিয়েছে রাত ১০ টার নাগাদ পারদ্বীপ থেকে দানার দুরুত্ব আর মাত্র ৭০ কিলোমিটার। ধামরা থেকে দুরুত্ব ৯০ কিলোমিটার ও সাগর দ্বীপ থেকে দূরত্ব ১৯০ কিলোমিটার।
দানা বর্তমানে উড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিন-পূর্ব দিকে এবং পশচিমবঙ্গের সাগরদ্বীপ থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দক্ষিন-পূর্ব দিকে রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। দানার প্রভাব ইতিমধ্যেই কলকাতায় পড়তে শুরু হয়ে গিয়েছে। সকাল আটটার নাগাদ শুরু হয়েছে বৃষ্টি। ৬০-৭০ কিমি বেগে বইতে পাড়ে ঝড়।
আরো পড়ুন : Gold Smuggling-Arrest 1 : দীপাবলির আগে উত্তরবঙ্গে কোটি টাকারও বেশি মুল্যের সোনার বিস্কুট উদ্ধার, গ্রেপ্তার ১
300 flight, 552 trains cancelled ahead of landfall
West Bengal Chief Minister Mamata Banarjee has said that she will stay in Nabanna overnight to monitor the landfall
Flight operation at the airport will be suspended for 15 hours from 6 pm on Thursday (October 24,2024)

দানার প্রভাব পরেছে কলকাতা বিমান বন্দরে। বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে উড়ান উঠা নামা। শিয়ালদা শাখার বাতিল হয়েছে ১৯০টি লোকাল ট্রেন। পাশাপাশি বাতিল হয়েছে বেশকিছু দুরপাল্লার ট্রেন। মোট ৫৫২টি ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে।
দানার প্রভাবে মুর্শিদাবাদেও। আগাম সতর্কতা জারির পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে মাছ ধরতে গিয়েছিল ৬টি ডিঙি নৌকা। আর তাতেই ঘটে বিপত্তি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তাল গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল মৎসজীবীরা। নৌকা ডুবিতে ৭ জন মৎজীবী নিখোঁজ হয়। এর মধ্যে ৪ জন মৎজীবী সাঁতার কেটে পারে চলে আসে। কিন্তু বাঁকি ৩ জনের খোঁজ এখনো মেলেনি।

এই মুহুর্তে ঠিক কতদুরে রয়েছে দানা
হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে এই মুহুর্তে পারদ্বীপ থেকে ১৮০ কিমি দুরে রয়েছে।
ধামরা থেকে ২১০ কিমি দুরে রয়েছে।
সাগর দ্বীপ থেকে ২১০ কিমি দুরে রয়েছে।
আরো পড়ুন : Malda Bomb Blast : পৌর এলকায় বোমা বিস্ফোরন, রক্তাক্ত অবস্থায় ৬ বছরের শিশুকে নিয়ে ছুটল হাসপাতালে
এই মুহুর্তে “দানা”-র দাপট ?
উড়িশ্যার ধামরায় ক্রমশই কমছে দৃশ্যমানতা। মাঝরাতে ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুমুল বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া।
আতঙ্কে প্রহড় গুনছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। সাথে ঝড়ো হাওয়া। প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কুলতলির কৈখালীতে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাতে নবান্নে থাকবেন জানালেন সাংবাদিক বৈঠক করে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ল্যান্ডফল পর্যবেক্ষণ করতে সারারাত নবান্নে জেগে থাকবেন। ঝড় মোকাবিলায় নেয়া হয়েছে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল কাজ করবে সারারাত। চালু করা হয়েছে ২৪ ঘন্টা হেল্পলাইন নম্বর। ডিভিসিকে ফের তোপ দাগলেন মমতা। তিনি বলেন, আবার ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে।

উড়িশ্যার মুখ্যমন্ত্রী কী জানালেন, আমরা ১০ লক্ষ মানুষকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে আশ্রয়কেন্দ্রে স্থান্তরিত করার পরিকল্পনা করছিহত্তপ্স।সন্ধ্যার মধ্যে সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।
আরো পড়ুন : Internship Scheme-24 : বেকার যুবকরা পাবে মাসে ৫০০০ করে ভাতা, জেনে নিন আবেদনের শেষ তারিখ
