Cyclon DANA Live Updates : রক্তচক্ষু নিয়ে ১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “ডানা”, প্রস্তুত NDRF
Cyclon DANA Live Updates
মিষ্টু মুখার্জি : বুধবার থেকে ওড়িশা ও বাংলায় ভারী বৃষ্টিপাতের বার্তা। কতটা ভয়াবহ হতে চলেছে এই ঘূর্ণিঝড় ডানা। আয়লা, ফণী, ইয়াশ , আমফানের পর এবার দাপট দেখাবে এই নতুন ঘূর্ণিঝড় ডানা ? ভারতীয় মৌসম ভবন (IMD)-এর রিপোর্ট অনুযায়ী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়।
Table of Contents
আবহাওয়া দফতর সূত্রে খবর সোমবার অর্থাৎ আজ থেকে, জারি করেছে সতর্কবার্তা। সকাল থেকে চড়া ঝলমলে রোদ দেখতে পাওয়াগেলেও ক্রমেই আবহাওয়া পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। বুধবার থেকে একটানা তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।
Heavy Rainfall In Odisha, Bengal from Wednesday
A cyclonic circulation over the North Andaman Sea in likely to intensify into a cyclonic strom and reach the Odisha-West Bengal coasts by October 24

আরো পড়ুন : Road Accident: ছুটির সকালেই হারহিম করা পথ দুর্ঘটনা, ৮ শিশু সহ মৃত কম্পক্ষে ১১
ইতিমধ্যেই ওড়িশা ও বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি হয়েছে প্রশাসনের তরফে। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, বৃহস্পতিবার সকালে ওড়িশা ও বাংলার উপকূলে পৌঁছবে ডানা। তবে ঝড় কোথায় আছড়ে পড়বে ,তা এখনও স্পষ্ট নয়।
হাওয়া দফতরের পূর্বাবাসে জানানো হয়েছে, ১২০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে ঝড়। উত্তাল হবে সুমিদ্র। প্রশাসনের তরফে মাইকিং করে মৎস্যজীবীদের সুমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

আরো পড়ুন : 1 person died : উঠোন থেকে তুলে নিয়ে গেল চিতা, খোবলানো দেহ উদ্ধার ছোট্ট সুশীলার
বাঁধের কাছে বসবাসকারী বাসিন্দারা ধীরে ধীরে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের তরফে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেচ দফতরের আধিকারিক এবং কর্মীরা নজরদারি চালাবে বাঁধের উপর।

আরো পড়ুন : Mamata Banarjee : ফোনে অনশন মঞ্চে মমতার সাথে কথা হল জুনিয়র ডাক্তারদের, সোমবার নবান্নে বৈঠক
