Cybar Crime Alert : সাবধান সাইবার ফাঁদ,ফাঁকা হচ্ছে Acount,কী ধরনের কল আসে,কী করণীয় জেনে নিন
Cybar Crime Big Alert
মধ্যপ্রদেশ : সাইবার ক্রাইম সম্পর্কে প্রশাসনের তরফে সময়ে সময়ে জনগণকে সতর্ক করা হচ্ছে এবং পরামর্শও জারি করা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো মানুষ প্রতারকদের কথা বিশ্বাস করে তাদের ফাঁদে পা দেয়। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এবার মধ্যপ্রদেশেও সাইবার প্রতারণার খবর সামনে এলো। এ নিয়ে মধ্যপ্রদেশের সাইবার ক্রাইমের তরফে সতর্ক করে জানাচ্ছে ঠিক কী কী পদ্ধতিতে সাইবার প্রতারকেরা প্রতারণা করছে। আর কোন কোন বিষয়ে সাবধান অবলম্বন করা উচিত।
Table of Contents
জানা গিয়েছে অভিন নব পদ্ধতিতে প্রতরণা করছে সাইবার প্রতারকরা। কোভিড এবং অন্যান্য রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য টিকা দেওয়ার জন্য কল আসে। সবার আগে তারা আধার নম্বর চায়। প্রতারকরা নিজেদের পরিচয় দেয় স্বাস্থ্যবিবাগের কর্মচারী বলে। আবার ও আধার প্যান রেজিস্ট্রেশনের নামে ওটপি চেয়ে প্রতারণা করে।
Beware of cyber traps
Cyber fraudsters are emptying customers’ bank accounts using various methods

আরো পড়ুন : Deer antler seized, arrest 1 : হরিণের জোড়া সিং সহ হাতে নাতে ধরা পড়ল এক পাচারকারী
ঋণ পরিশোধ না করার নামে গাড়ি জব্দ করার কল ম্যাসেজে প্রতারণা
ঋণ পরিশোধ না করার নামে গাড়ি জব্দ করা হবে বলে প্রতারকরা কল বা ম্যাসেজের মাধ্যমে তথ্য নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। এছাড়াও মাল্টিলেভেল মার্কেটিং ,অনলাইন শপিং, ওয়াইফাই ব্যবহার, ভুয়া লোনের অফার, ক্রেডিট কার্ড চালু করা বা এর সীমা বাড়ানোর নামেও চলছে প্রতারণা।

এই সকল পদ্ধতিতে সম্প্রতি মধ্যপ্রদেশেও চলছে সাইবার প্রতারণা। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (সাইবার) যোগেশ দেশমুখ জানান, জালিয়াতির নতুন নতুন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করতে সময়ে সময়ে পরামর্শ দেওয়া হয়। এই পরামর্শে বলা হয়েছে কী করা উচিত আর কী করা উচিত নয়। আপনি কি ধরনের ফোন কল এবং ইমেল পাবেন সে সম্প্ররকে সতর্ক থাকবেন।
যোগেশ দেশমুখের মতে, সময়ে সময়ে মানুষকে সচেতন করার পরেও কিছু লোক প্রতারকদের লোভনীয় কথাবার্তার ফাঁদে পা দিয়ে ফেলে। যার মধ্যে বেশির ভাগই নারী ও প্রবীণ নাগরিক। এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্কও সম্প্রতি ৪০টি কাল্পনিক গল্প সম্বলিত একটি বই প্রকাশ করে মানুষকে সতর্ক করার চেষ্টা করেছে।
আরো পড়ুন : Anubroto got bail : ১০ লক্ষ টাকার বন্ডে মুক্তি পেল অনুব্রত মন্ডল! পূজোর আগেই অকাল উৎসব বীরভূম জুড়ে
ব্যাঙ্কে ঋণ অনুমোদন না হলেও পরের মাস থেকে কিস্তি পরিশোধের বার্তা আসতে শুরু করে। এর মধ্যে অনেকেই ভয়ে কিস্তি দিতে শুরুও করে দেয়। দেখা গিয়েছে, আপনি যদি কনো ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন, তাহলে তার তথ্য পৌঁছে যায় প্রতারকদের কাছে। প্রতারকরা পুনরুদ্ধার এজেন্ট হিসেবে মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এই ধরনের ফোন কলে ভয় পাবেন না। পুলিশের কাছে সেই বিষয়ে অভিযোগ করুন।

আবার সরকারি প্রকল্পের আওতায় সুবিধা ও ভর্তুকি দেওয়ার নামে ফোন করলে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। এই অজুহাতে প্রতারকরা মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় প্রতারণা করে।
আরো পড়ুন : Supreme court : সুপ্রিমে ধাক্কা ইডির, প্রধান বিচারপতির বেঞ্চেরায়ে মলয় ঘটকের স্বাস্তি
এছাড়াও প্রতারকরা ভালো বেতনে বাড়ি থেকে কাজের অফার দেয়। এ জন্য কিছু নিরাপত্তা তহবিল জমা দেবার কথা বলে থাকে। মানুষ তাঁদের বিশ্বাস করে টাকা জমা দেয়। এর পরে, প্রতারকরা পুলিশ বা আইনজীবী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আরও অর্থের জন্য তাদের ভয় দেখায়।
