CM Omar Abdullah Oath-LIVE : J & K- দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন ওমর আবদুল্লা,শুভেচ্ছা বার্তা মমতার

CM Omar Abdullah Oath-LIVE : J & K- দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন ওমর আবদুল্লা,শুভেচ্ছা বার্তা মমতার

Contents

CM Omar Abdullah Oath-LIVE

তীর্থঙ্কর মুখার্জি : ২০১৪ সালের পর ২০২৪ সালে পুণরায় দ্বিতীয়বারের জন্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্স (ANC) দলের প্রধাণ ওমর আবদুল্লা। ডেপুটি (Deputy CM) হিসেবে শপথ নিলেন সুরিন্দর চৌধুরী (Surinder Choudhury)। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানএ ইন্ডিয়া জোটের একধিক নেতা ও নেত্রী। ছিলেন বিজেপি দলেরও নেতা-নেত্রী।

উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পর তা জম্মু-কাশমীর কেন্দ্রশাসিত অঞ্চলে হয়ে যায়। এরপর ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ার পর প্রথম ভোট হয় উপত্যাকায়। সেই উপত্যাকায় খমতা দখল করল “ইন্ডিয়া” জোট। এদিন শপথ বাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নার তথা উপরাজ্যপাল মনোজ সিনহা

CM Omar Abdullah Oath

Omar Abdullah Takes Oath As Jammu and Kashmir CM, Surinder Choudhury His Deputy

আরো পড়ুন : Murder 1 TMC worker : প্রাত:ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতিদের পরপর গুলিতে মৃত্যু এক তৃণমূল কর্মীর!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
CM Omar Abdullah Oath-LIVE
CM Omar Abdullah Oath-LIVE

Sakeena Itoo, Jammu and Kashmir’s lone woman minister : Know who are CM Omar Abdullah’s 5 cabinet colleagues

বুধবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শপথগ্রহণ অনুষ্ঠানটি আয়োজিত হয়। মুখ্যমন্ত্রীর হিসেবে ওমর আবদুল্লা (Omar Abdullah) শপথ গ্রহণের পাশাপাশি এদিন মন্ত্রীসভার আরো পাঁচ সদস্য সুরীন্দর চৌধুরী, সাকিনা ইটো, জাভিদ রানা ,জাভিদ দার এবং সতীশ শর্মা। সতীশ শর্মা ছাড়া নাকি চারজন ন্যাশনাল কনফারেন্স (ANC) দলের জয়ী প্রার্থী। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী।

আরো পড়ুন : Assembly Election 2024 : বাংলার ৬টি বিধানসভার উপনির্বাচন, দেশের আর কোথায় নির্বাচন জানাল কমিশন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপলস ডেমোক্রেটিক পার্টির (PDP) প্রধান মেহেবুবা মুফতিও। এছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ভারতের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমেটিত অন্তর্বর্তী নেতা প্রকাশ কারাত, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) কার্যনির্বাহী সভাপতি সুপ্রিয়া সুলে,দ্রাবিড় মুনেত্র কাজগম (DMK)-এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কানিমোঝি সহ ভারত ব্লকের নেতারা।

জম্মু-কাশমীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স-এ লিখেছেন, “আমি ওমর আবদুল্লকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিন্দন জানাই। এটি তাঁর দ্বিতীয় কার্যকাল, কিন্তু আজকের সন্ধিক্ষণটি আরও ঐতিহাসিক। নির্বাচনের মাধ্যমে তার বিজয়ী প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রীও এদিন ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন : Cyber Fraud: সাবধান ! সাইবার অপরাধীদের টার্গেটে পেনশনভোগীরা, কী জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

CM Omar Abdullah Oath-LIVE
CM Omar Abdullah Oath-LIVE

Leave a Comment