Chopra Vairal Vedio Case : চোপড়া কান্ডে নয়া মোড়! ভিডিও ভাইরাল করায় এবার সেলিম-মালব্য বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ দায়ের

লক্ষী শর্মা : চোপড়া কান্ডের নির্যাতিতার ভিডিও ভাইরাল করে এবার চরম বিপাকে পরল সিপিআইএম-এর রাজ্য নেতা মহম্মদ সেলিম ( Mohammad Salim ) এবং বিজেপির মুখপাত্র অমিত মালব্য ( Amit Malviya )। নির্যাতিতার অভিযোগ তাঁর সেই ভিডিও ভাইরাল হওয়ায় তার সন্মানহানি হয়েছে।

সেই কারনেই গত ১ জুলাই “সেলিম-মালব্য” বিরুদ্ধে সন্মানহানির অবিযোগে লিখিত অভিযোগ দায়ের করে চোপড়ার সেই নির্যাতিতা। জানা গিয়েছে, মহম্মদ সেলিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে আইটি অ্যাক্ট 66 A/ 66 E এবং 67 A ধারায় মামলা করেছে চোপড়া থানার পুলিশ।

থানায় লিখিত অভিযোগের পর নিগৃহীতার মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘যে ভিডিওটা করেছে তার আমি শাস্তি চাই’। ভিডিও ভাইরাল করে আমার ধর্মটা নষ্ট করেছে। এই বিষয়ে চোপড়া থানার আইসি অমরেশ সিংহ বলেন, নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, চোপড়াকান্ডে মুল অভিযুক্ত জেসিবি ও তাঁর কয়েকজন শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিগৃহীতার সেই এফাআইআর- এর কপি প্রকাশ্যে আসতেই চোপড়া কান্ডে রাজ্য রাজনীতিতে নয়া মোড় নিল।

Leave a Comment