CHOPRA : স্ত্রী ফোনে সারাক্ষন ব্যাস্ত থাকায় নিত্যদিন সংসারে অশান্তি ! ভয়ানক পদক্ষেপ নিল স্বামী

এমডি রেমাজুল : নিত্যদিন সংসারে অশান্তি লেগেই থাকতো স্ত্রীর সাথে। অভিযোগ স্ত্রী ফোনে সারাক্ষন মগ্ন থাকেন। বারংবার বললেও লাভ হয়নি কনো। এই অশান্তির জেরেই বিষ খেয়ে আত্মঘাতী হয় পেশায় টোটো চালক স্বামী। পরিবারে লোক তাঁকে তরিঘরি দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এরপর শারীরিক অবস্থার অবনিতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি ঘটনাটি ঘটেছে চোপড়া থানার অন্তর্গত দাসপাড়া এলকার অন্ধারুগছে। জানা গিয়েছে মৃতের নাম ফজিরুল ইসলাম (৩৬)। মৃতের মেয়ে তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলে, মায়ের ফোনে কথা বলা নিয়ে অশান্তি লেগেই থাকতো বাবার সাথে।

আরো পড়ুন : প্যারিস অলেমিক্সে ভারতের হয়ে ছুটছে মনু-ঘোড়া! ফাইনালে পৌঁছে পদকের হ্যাট্রিক শুধু সময়ের অপেক্ষা

সেই কারনেই বাবা আত্মহত্যার সিধ্যান্ত নেন বাবা। শুক্রবার মৃতদেহের ময়নাতদন হয়। এই বিষিয়ে চোপড়া থানার আইসি জানান, এই বিষয়ে এখনো কনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। তবে পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে।

Leave a Comment