Chess Olympiad 2024 : রেকর্ড ভেঙে দাবা অলিম্পিয়াডে ৩টি সোন পেল ভারত! জয় মহিলা দলেরও

Chess Olympiad 2024 : রেকর্ড ভেঙে দাবা অলিম্পিয়াডে ৩টি সোন পেল ভারত! জয় মহিলা দলেরও

Contents

Chess Olympiad 2024

স্পোর্টস ডেস্ক : হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫ তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস তৈরি করল ভারত। এই প্রথমবার পুরুষ ও মহিলাদের দুই বিভাগেই সোনা জিতেছে। দাবা অলিম্পিয়াডের ইতিহাসে ভারত ৯৭ বছরে প্রথমবার ডি গুকেশ এবং অর্জুন এরিগেসির দৌলতে ভারত দাবা অলম্পিয়াডের ওপেন বিভাগে সোনা জেতে। পাশাপাশি মহিলা বিভাগেও সোনা জেতে ভারত।

Table of Contents

ব্যক্তিগত বিভাগেও সোনা জিতেছেন ডি গুকেশ। হাঙ্গেরির বুদাপেস্টে মোট ৩ টি সোনা জিতে ইতিহাস তৈরি করে। গ্র‍্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের পর ১৮ বছর বয়েসী গুকেশ দ্বিতীয় ভারতীয় যিনি পরপর ২টি সোনা জিতেছেন। এর আগে ২০২২ অলিম্পিয়াডে সোনা জিতেছিলেন। এছাড়াও গুকেশ ১৬ টম বিশ্বকাপ দাবা মাস্টার খেতাব ও জিতেছেন।

Chess Olympiad 2024
Chess Olympiad 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Chess Olympiad 2024

Indian team make history, bag gold in both categories

ভারতীয় পুরুষেরা এই টুর্নামেন্টে তারা টানা ৪টি ম্যাচ জিতেছে। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উজবেকিস্থানের সাথে একটি ড্র করে। এরপর ২১ সেপ্টেম্বর শীর্ষ বাছাইযুক্ত থাকা আমেরিকান দলকে হারিয়ে সোনা জিতে নেয়। ভারতীয় পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, অর্জুন এরিগেসির, বিদিত গুজরাটি, আর প্রজ্ঞানন্দ , শ্রীনাথ নারয়ায়ণন এবং পেন্টলা হরিকৃষ্ণ।

আরো পড়ুন : IND Vs BAN 1st Test Highlights : প্রথম টেস্টেই বিরাট ব্যবধানে জয় পেল ভারত, অশ্বিন- জাদেজার ঘুর্ণীতে কাত বাংলাদেশ

Chess Olympiad 2024
Chess Olympiad 2024

Divya Deshmukh during the final round of the 45th Chess Olympiad in Budapest, Hungry, on September 22,2024

যেখানে মহিলাদের বিভাগে ছিলেন বৈশালী রমেশবাবু, হরিকা দ্রোণাবল্লি, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব, অভিজিৎ কুন্তে এবং ভান্তিকা আগরওয়াল। ১০ নম্বর রাউন্ডে চিনকে হারিয়ে সোনার সামনে পৌঁছে যায় আর বৈশালীরা।

শেষ রাউন্ডে ভারতের সামনে ছিল আজেরবাইজান। তাদের ৩.৫-০.০৫ পয়েন্টে হারিয়ে দেয় ভারতীয় মহিলা দল। ডি হিরকা , দিব্যা দেশমুখ ও ভান্তিকা আগরওয়াল নিজেদের ম্যাচ জিতেন। অপরদিকে ড্র করেন প্রজ্ঞানন্দের দিদি বৈশালী।

Chess Olympiad 2024
Chess Olympiad 2024

আরো পড়ুন : suspended 1 police officer : ব্রাউন সুগার কারবারে যুক্ত থাকার অভিযোগে সাসপেন্ড এক পুলিশ অফিসার

Leave a Comment