Case Against Allu Arjun : পুষ্পা-২ মুক্তির দিনই পদপৃষ্ট হয়ে মৃত্যু ১ মহিলা, অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা রুজু
Case Against Allu Arjun
অমিত যাদব : বুধবার “পুষ্পা-২”-এর হায়দ্রাবাদের আরটিসি এক্স রোডে হুডখোলা গাড়িতে প্রচার সারছিলেন আল্লু। তাঁর ছবির স্ক্রিনিংয়ে তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। হুড়োহুড়িতে জখম হন বহু মানুষ। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার।
Table of Contents
এইদিকে ৫ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে “পুষ্প-২”। মুক্তির প্রথমদিন থেকেই ঝড় তুলে দিয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। কিন্তু এই আনন্দের মুহুর্তের ঠিক আগের দিন শেষ মুহূর্তে ছবির প্রচারের সময় ঘটেগেল এক অপ্রীতিকর ঘটনা।

আরো পড়ুন : 1 leopard died in siliguri : ফের সড়ক দুর্ঘটনার বলি বন্যপ্রাণী,গাড়ির ধাক্কায় মৃত্যু হল স্ত্রী চিতাবাঘের
Case against Allu Arjun after woman dies in stampede during Pushpa 2 screening
1 woman killed as crowd gathered to catch glimpse of Allu Arjun
Allu Arjun, Hyderabad theatre owner named in the case
বুধবার হায়দারাবাদের সন্ধ্যা থিয়াটারে ছবির প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল তেলেগু সুপারস্টার অল্লু অর্জুনের। সেই মতো প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিল ভক্তরা। অল্লু অর্জুন সেখানে পৌঁছতেই তাঁকে দেখতে ছুটে যান তাঁর ভক্তরা। শুরু হয় বিশৃঙ্খলা। পদপৃষ্ট হয়ে আহত হয় অল্লুর একাধিক ভক্তরা।
আরো পড়ুন : 2 Robbers Arrested : ডাকাত দলের পিছু নিতেই পুলিশের গাড়িতে বোমা, আহত ২ পুলিশ কর্মী,ধৃত দুই

সেন্ট্রাল জোনের ডিসিপি আকাংশ যাদব জানান যে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কদপল্লী থানায় পুষ্প ২ সিনেমা ইউনিট, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, সন্ধ্যা থিয়েটারের মালিক এবং আল্লু অর্জুনের নিরাপত্তা দলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৫ (অপরাধী হত্যাকাণ্ডের পরিমাণ নয়) এবং ১১৮ (১) (আঘাত সৃষ্টির শাস্তি) এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, থিয়েটার ম্যানেজমেন্ট ভিড় সামলানোর জন্য নিরাপত্তার বিষয়ে কোনো অতিরিক্ত ব্যবস্থা করেনি। অভিনেতাদের দলের জন্য আলাদা কোনো প্রবেশ বা প্রস্থান ছিল না যদিও থিয়েটার ব্যবস্থাপনার কাছে তাদের আগমনের পুরো তথ্য ছিল। অভিনেতা অল্লু অর্জুনের ব্যক্তিগত নিরাপত্তা দল ভির সামাল দিতে জনসাধারণকে ধাক্কা দিতে শুরু করে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম রেবতী (৩৫)। এদিন মা ,বাবা ও বনের সাথে সাথে ১৩ বছর বয়সী ছেলে শ্রীতেজও ছিল। শ্রীতেজ পদপৃষ্ট হয়ে সঙ্গাহীন হয়ে পরে। পুলিশ তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্রীতেজের বাবা ভাস্কর সংবাদ মাধ্যমকে বলেন, ডাক্তাররা বলেছেন তাঁর ছেলের অবস্থা ৪৮ ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না।

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত
