Bus Accident, Die 36 : বড় সড়ক দুর্ঘটনা,২০০ ফুট গভীর খাদে বাস পড়ে মৃত্যু অন্তত ৩৬! চলছে উদ্ধার কাজ
Bus Accident, Die 36
অমিত শর্মা : নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার (৪ নভেম্ব,২০২৪) সকালে ৬০ জনের একটি যাত্রীবোঝাই বাস আলমোড়ার মারকুলা এলকায় ২০০ মিটার গভীর খাদে একটি নদীর কাছে গিয়ে পরে। জানা গিয়েছে বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখন্ডের আলমোরা জেলার মারকুলা এলকায়। বাসটি গারওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল সেই সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।
Table of Contents
ইতিমধ্যেই গভীর খাদে নেমে যুদ্ধকালিন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৩৬ জনের দেহ উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ হয়েছে। আহত হয়েছে ২৪ জন। গুরুতর আহতদের এয়ারলিফট করে নিয়ে যাওয়ারও নির্দেশ দেন জেলা প্রশাসনকে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখে এই কথা জানান।
আরো পড়ুন : Money Scam : চাকরি দেওয়ার নামে ৫০ লক্ষ টাকা আত্মসাত! থানায় অভিযোগ নিশীথের PA-এর বিরুদ্ধে, বিপাকে BJP

মুখ্যমন্ত্রী বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৪ লক্ষটাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী উত্তরা খন্ডের আলমোড়ায় দুর্ঘটনায় নিহতর পরিবারকে ২ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
At lest 36 die as bus falls into gorge in Uttarakhand
The 43-seater bus plunged into a 200-metre gorge and landed close to rivulet in Alomora’s Marchula area
Rescue agencies have reached the spot and started the rescue operation

আরো পড়ুন : 12 injured in grenade attack : শ্রীনগরের বাজারে জঙ্গিদের গ্রেনেড হামলা, ফের রক্তাক্ত হল উপত্যকা
জেলা বিপর্যয়ের আধিকারিক বিনীত পাল জানান, আহতদের মধ্যে ৩ জন গুরুতর হওয়ায় একজনকে এইমস, একজনকে হৃষিকেশ এবং এখনকে হলদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আলমোড়া জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক বিনীত পাল জানিয়েছেন, আহতদের মধ্যে চারজন গুরুতর যার মধ্যে তিনজনকে আঈঈমশ, ঋষিকেশে এবং একজনকে হলদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার ঘটনার বিবৃতি দিয়ে বলেন,দুর্ঘটনাগ্রস্থ বাসটিব ৪৩ সিটের ছিল। কিন্তু সেই বাসটিতে ৬০ জন যাত্রী তুলে গাড়ওয়াল অঞ্চলের পাউরি থেকে কুমায়নের রামনগরের দিক থেকে ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করতেই ভোর ৪টার নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

