Breaking : বেজে গেল ভোটের ডঙ্কা,বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করে দিল ইউনূস! কবে ভোট ?
Breaking
তীর্থঙ্কর মুখার্জি : বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের দিন নির্বাচনের ঘোষণা করে দিলেন অন্তর্বতী সরকারের প্রধান ইউনূস। এদিন তিনি ঘোষণা করেন, আমরা সকল প্রধান সংস্কারগুলি করে আমরা নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়ে এসেছি। ২০২৫ সালের শেষ ভাগে বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করা যেতে পারে।
Table of Contents
ইউনূস বলেন, আবারো বলছি রাজনৈতিক ঐক্যমতের কারনে আমাদের যদি অল্পকিছু সংস্কার করে, ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে সেক্ষেত্রে ২০২৫-এর শেষে নির্বাচনের ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে হবে আজ ১৬ ডিসেম্বর, ২০২৪-এ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেন।

আরো পড়ুন : Zakir Hossain : বেঁচে আছেন,পোস্ট মুছলেন শাহ! আজ জাকিরের মৃত্যু নিশ্চিৎ করল পরিবার
On the day of Bangladesh’s Victory Day celebration, Chief Minister Yunus announced the election date
Bangladesh to hold elections in late 2025 or early 2026
Yunus said, we have requested to hold elections after making all the major reforms
ড. ইউনূস পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোসে রামোস-হোর্তাকেও স্বাগত জানান, যিনি বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছিলেন। ড. ইউনুস বলেন, জনাব রামোস-হোর্তা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত হয়ে তার দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা অর্জন করে।
ড. ইউনুস বলেন, তার সরকার ইইউ কূটনীতিকদের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার সম্পর্কে অবহিত করেছে।
আরো পড়ুন : Samabay Bank Election: কাঁথি সমবায় ভোটে তৃণমূলের বিরাট জয়,ধরাশায়ী BJP!

আমি ইইউ কূটনীতিকদের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং নির্বাচনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছি। তারা তাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। আমি তাদের বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের কথাও জানিয়েছি।
বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তিনি বলেন, “আমি ইইউভুক্ত দেশগুলোকে অনুরোধ করেছিলাম যাদের ভিসা অফিস রয়েছে নয়াদিল্লিতে তাদের ঢাকা বা প্রতিবেশী দেশে স্থানান্তর করার বিষয়ে বিবেচনা করার জন্য। অনেক বাংলাদেশী শিক্ষার্থী ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হয়। ঢাকায় ভিসা সেন্টার স্থাপন করলে তাদের কষ্ট অনেকাংশে কমবে।”
আরো পড়ুন : IND vs AUS 3rd Test LIVE : তৃতীয় টেস্টের ম্যাচের বিস্তারিত,৫ উইকেট নিয়ে ফাইফার বুমরা,কত করল অস্ট্রেলিয়া ?
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমাদের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে আস্থা ফিরিয়ে এনেছে। তারা এখন আমাদের সাথে নতুন আর্থিক অংশীদারিত্ব স্থাপনের জন্য নতুন উদ্যম এবং আগ্রহ নিয়ে নিযুক্ত হচ্ছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয়ভাবেই, অর্থনীতিতে আস্থা ফিরে আসছে।”
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের সময় অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন করে তিনি বলেন, “অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। গত চার মাসে, আমরা একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছি। ব্যাংকিং খাতে আত্মবিশ্বাস ও শৃঙ্খলা ফিরে এসেছে। কোনো ব্যাংক বন্ধ করতে হয়নি, এমনকি সবচেয়ে দুর্বলদেরও টিকিয়ে রাখা হয়েছে।”
আজকের ইউনূসের ঘোষণা থেকে কার্যত স্পষ্ট চাপের মুখে পড়েই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে বাধ্য হয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান ইউনূস।

আরো পড়ুন : Chopra : জমি বিবাদকে ঘিরে ব্যাপক উত্তেজনা, আশঙ্কাজনক ১! যখম দুই পক্ষের একাধিক ব্যক্তি
