BLO Death : প্রাণ যাচ্ছে দায় কার ? একটানা এসআইআর কাজ, মৃত্যু হল আরো এক বিএলও-র

BLO Death : প্রাণ যাচ্ছে দায় কার ? একটানা এসআইআর কাজ, মৃত্যু হল আরো এক বিএলও-র

BLO Death

কেয়া সরকার : ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর পরক্রিয়ায় অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হল আরো এক বিএলও-র। বৃহস্পতিবার হৃদ্ররোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিঘা প্রাইমারি স্কুলের শিক্ষক জাকির হোসেনের।

আরো পড়ুন : CWG in India 2030 : দীর্ঘ প্রতিক্ষার পর কমনওয়েলথ গেমস আয়োজনে ভারত, বাদ পড়ল কোন কোন খেলা ? ২০৩০ সালে অনুষ্ঠিত হবে এই শহরে

BLO Death
BLO Death
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মৃত বিএলও-র পরিবারের অভিযোগ স্কুলের কাজের পাশাপাশি বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে হৃদ্ররোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু।

আরো পড়ুন : Road Accident : হাওড়ায় গাড়ি পুকুরে পড়ে প্রাণ গেল ৩ শিশুর,আহত ২, অন্য দিকে উত্তরাখণ্ড খাদে বাস পড়ে ৫ জনের মৃত্যু

পরিবারের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন শিক্ষক জাকির হোসেন। পরিবারের লোক দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা জানা হৃদ্ররোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই শিক্ষকের।

আরো পড়ুন : Dharmendra Death Live News : চলে গেলেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯,ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন

এখনো পর্যন্ত মোট চারজন বিএলও-র মৃত্যুর ঘটনা ঘটল। মুর্শিদাবা ছারাও বর্ধমানের এক মহিলা বিএলও-র ব্রেনস্ট্রোকে মৃত্যু হয়। পাশাপাশি মালবাজার ও নদিয়ায় ২ বিএলও আত্মঘাতী হন।

আরো পড়ুন : Kolkata : বিএলও-র মৃত্যুকে সামনে রেখেই রাস্তায় নামছে ‘বিএলও ঐক্য মঞ্চ’ ,ধরনায় বসবে কমিশন অফিসের সামনে

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কোনও বিএলও-র মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে ও অসুস্থ হলে ১ লক্ষ টকা করে দেওয়া হবে।

আরো পড়ুন : 37 Maoists Surrender : তেলেঙ্গানায় ৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন, যাদের মধ্যে ৩ জনের নাম ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার ছিল

সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন দেবাশিশ দাস নামে এক বিলেও। উল্লেখ্য, একইভাবে কয়েকদিন আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন কোন্নগরের এক বিএলও। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন।

BLO Death
BLO Death

আরো পড়ুন : Supreme Court : উত্তরপ্রদেশে SIR-এর বিরুদ্ধে কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়ার আবেদনের বিষয়ে ECI-এর জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট

Leave a Comment