Bengaluru Murder Case : এক মহিলাকে ৫৯ টুকরো! খুনের নয়া মোড়, সামনে এল অভিযুক্তর পরিচয় এবং পরিনতি
Bengaluru Murder Case
পিঙ্কি শর্মা : বেঙ্গালুরুতে এক মহিলা খুনের ঘটনায় নিল নয়া মোড়। পুলিশ সূত্রে খবর নিহত মহালক্ষী বিয়ের পর স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বেঙ্গালুরুর একটি মলে জব করত। সে একাই বেঙ্গালুরুর একটি ভ্যালিকাভাল ফ্ল্যাটে থাকত। ২৯ বছর বয়সী সেই মহালক্ষ্মীর মৃতদেহ গত ২১ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার তাঁর ফ্ল্যাটের একটি ফ্রিজে ৫৯ টুকরো করা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
Table of Contents
ফ্রিজে থাকা ওই মহিলার দেহের টুকরো গুলির পচন শুরু হয়ে গিয়েছিল। যার ফলে পুলিশের ধারণা হয় এই দেহাংশগুলি সপ্তাহ দুয়েক আগে রাখা হয়ে থাকতে পারে। এরপর পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, নোট বুক এবং একটি স্কুটার উদ্ধার করে। উদ্ধার হওয়া নোটবুক থেকে একটি সুসাইড নোট উদ্ধার করে পুলিশ।

Bengaluru murder case prime suspect Mukti Ranjan Pratap Roy, Who was found to have ended his life near his hometown in Odisha
মুক্তিরঞ্জন প্রতাপ রাই (৩১) নামের এক ব্যক্তি সেই সুসাইড নোটে লিখেন তিনি মহালক্ষ্মীকে হত্যা করেছেন এবং তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছেন। এরপর পুলিশ রাইকে দু’দিন ধরে রাইয়ের খোঁজে তল্লাশি শুরু করে। বুধবার পুলিশের সন্দেহভাজনে থাকা রাইয়ের দেহ উদ্ধার করে বেঙ্গালুরু পুলিশ। পুলিশের তরফে জানানো হয় ওড়িশার ভদ্রক জেলার ভূইনপুর গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবকের দেহ।
Body discoverd hanging from tree suicide in notebook
Purported suicide note found in which Rai confessed to killing Mahalakshmi
Bengaluru Police was looking for him for two days
আরো পড়ুন : J&K Election Phase 2 : বড় খবর, জম্মু-কাশ্মীরে সুষ্ঠ ভোট, উঠল ছাপ্পা ভোটের অভিযোগ ! রইল বিস্তর
ওড়িশার ধুসরি থানার অফিসার ইনচার্জ শান্তনু কুমার জেনা জানান, আমর বুধবার সকাল ৮.১৫ নাগাদ খবর পাই যে ভূইনপুরে একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমাদের পুলিশ সকাল ৯টার নাগাদ দেহটি উদ্ধার করে ময়নাতদনের জন্য পাঠিয়ে দেয়।

Mahalakshmi
ময়নাতদনের পর পরিবারের হাতে ওই যুবকের দেহ তুলে দেওয়া হয়। মৃত ওই যুবকের নাম মুক্তিরঞ্জন প্রতাপ রাই। ওড়িশা পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বেঙ্গালুরু পুলিশ উদ্ধার হওয়া সুসাইড নোটের ওপর ভিত্তি করে নিশ্চিত করেছে সেই ভয়ঙ্কর হত্যা মামলার মূল অভিযুক্ত ছিল মুক্তিরঞ্জন প্রতাপ রাই।
আরো পড়ুন : Awas Yojana Scam : আবাসের কাটমানির ২১ লক্ষ টাকা দপ্তরে বসেই ফেরালেন প্রধান! তদন্ত শুরু করেছে বিডিও
