Assembly Election 2024 : বাংলার ৬টি বিধানসভার উপনির্বাচন, দেশের আর কোথায় নির্বাচন জানাল কমিশন
Assembly Election 2024
তীর্থঙ্কর মুখার্জি : পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সিতাই ,নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং মাদারিহাট এই ছয়টি বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।
Table of Contents
কমিশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বের ওই ৬টি আসনে উপনির্বাচন হবে। ফল জানা যাবে ২৩ নভেম্বর। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এই ৬টি আসনের মধ্যে ৫টি আসন জিতেছিল তৃণমূল। একটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। আরজিকর কান্ডের আবহে সব দল তাদের শক্তি পরখ করে নিতে চাইবে।
আরো পড়ুন : Cyber Fraud: সাবধান ! সাইবার অপরাধীদের টার্গেটে পেনশনভোগীরা, কী জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক
Assembly Election 2024 Schedule
As per the Election Commission of India trends, the 81 legislative assembly seats of Jharkhand will go to the polls in 2 phases instead of five like the last electiom. The counting of votes will take place on November 23
এই উপনির্বাচনের ভোটে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যের ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভার উপনির্বাচন ছাড়াও, মহারাষ্ট্র ও ঝাড়খন্ড এই দুই রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

Jharkhand Phase 1 Election Dates
Nomination Filing Start Date : 18.10.24
Nomination Filing End Date : 25.10.24
Scrutiny of nomination : 28.10.24
Withdrawal of Nomination : 30.10.24
Voting Date : 13.11.24
Resullt Counting Date : 23.11.24
Jharkhand Phase 2 Election Dates
Nomination Filing Start Date : 22.10.24
Nomination Filing End Date : 29.10.24
Scrutiny of nomination : 30.10.24
Withdrawal of Nomination : 01.11.24
Voting Date : 20.11.24
Resullt Counting Date : 23.11.24
তিনি জানান, মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮টি। মহারাষ্ট্র বিধানসভার ভোট হবে এক দফাতেই। অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। অপরদিকে ঝাড়খন্ডে আসন সংখ্যা ৮২টি। ভোট গ্রহণ হবে ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর দুই দফায়। ফল প্রকাশ ২৩ নভেম্বর।

রাজীব কুমার বলেন, মহারাষ্ট্রে মোট ১,৮৬,০০০টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এবং ঝাড়খন্ডে ভোট কেন্দ্র স্থাপন করা হবে ২৯,০০০টিরও বেশি। ৮৫ উর্ধ বয়স্ক প্রবীণ নাগরিকরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। ভোটের সময় তাঁরা গোপনেই তাঁদের মতামত জানাতে পারবেন। তবে প্রমাণ রাখার জন্য, পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হবে।
আরো পড়ুন : Road Accident-Raiganj : নবমির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পুলিশ উদ্ধার করে পাঠাল হাসপাতালে
