Assam : দ্রুতগতিতে ছুঁটে আসা রাজধানী এক্সপ্রেস ধাক্কা দিল হাতির পালকে, মৃত্যু ৮টি হাতির, লাইনচ্যুত ইঞ্জিন সহ ৫টি কোচ
Assam
পিঙ্কি শর্মা : শনিবার ভোরে আসামের হোজাই জেলায় সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় কমপক্ষে ৮টি হাতি মারা গেছে এবং একটি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। লাইনচ্যুত হয়েছে পাঁচটি বগি এবং ট্রেনের ইঞ্জিনও ।

প্রাথমিকভাবে, আটটি হাতির সবকটিই মারা গেছে বলে জানা গেলেও পরে বলা হয় যে তাদের মধ্যে একটিকে আহত অবস্থায় পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভোর ২.১৭ মিনিটে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি।
নগাঁও বিভাগীয় বন কর্মকর্তা সুহাশ কদম পিটিআইকে জানিয়েছেন যে, চাংজুরাই গ্রামে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।
আরো পড়ুন : Kolkata Fire Incident : একেরপর এক অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, শব্দে ভাঙল বাড়ির কাঁচ, উড়ে আসছে সিলিন্ডার..
এনএফআরের প্রধান মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, লামডিং বিভাগের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটেছে। এলাকাটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে।
তিনি দাবি করেন যে দুর্ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে যা হাতির করিডোর হিসেবে নির্ধারিত নয়। “ট্রেন চালক হাতির দলটিকে দেখে জরুরি ব্রেক কষেন। তবে, হাতি গুলি ট্রেনের সাথে ধাক্কা খায়”।
এনএফআরের প্রধান মুখপাত্র বলেন, দুর্ঘটনা ত্রাণ ট্রেনগুলি, বিভাগীয় সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, এনএফআর জেনারেল ম্যানেজার এবং লামডিংয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।
আরো পড়ুন : Abhishek : মেসির ঘটনার পর বাংলা সরকার ব্যবস্থা নিয়েছে, BJP-কে মনে করালেন মহাকুম্বের ঘটনা : অভিষেক
হেল্পলাইন নম্বর :
তিনি আরও বলেন, গুয়াহাটি রেলওয়ে স্টেশনে হেল্পলাইন নম্বরগুলি – ০৩৬১-২৭৩১৬২১ / ২৭৩১৬২২ / ২৭৩১৬২৩ – সক্রিয় করা হয়েছে।
এনএফআরের মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের অস্থায়ীভাবে অন্যান্য বগির খালি বার্থে রাখা হয়েছিল এবং লাইনচ্যুত কোচগুলি ছাড়াই ট্রেনটি সকাল ৬.১১ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।
তিনি বলেন, যাত্রীদের অতিরিক্ত কোচে থাকার ব্যবস্থা করা হবে, যা গুয়াহাটিতে ট্রেনে যুক্ত করা হবে এবং এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করবে। মি: শর্মা আরও বলেনক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ট্রেনগুলিকে ইউপি লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং পুনরুদ্ধারের কাজ চলছে।
আরো পড়ুন : SIR Breaking : বুধে শুরু SIR-এর শুনানি, কাদের ডাকতে পারে কমিশন ? লাগবে কী কী নথি ? রইল বিস্তারিত
সাইরাং-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস মিজোরামের সাইরাংকে (আইজলের কাছে) দিল্লির আনন্দ বিহার টার্মিনালের সাথে সংযুক্ত করে।

