Arrested in rape case 1 Accused : BJP-শাসিত রাজ্যে মদ খাইয়ে প্রকাশ্য রাস্তাতেই ধর্ষণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল সেই ভিডিও
Arrested in rape case 1 Accused
পিঙ্কি শর্মা : দেশের বিভিন্ন কোণে এখনও নির্যাতনের শিকার হয়ে চলেছেন মহিলারা। এবার ভয়ঙ্কর এক ধর্ষণের ঘটনা সামনে এলো। এক যুবক জোর করে মদ্যপান করিয়ে প্রকাশ্য ব্যস্ততম রাস্তার মোড়ে ধর্ষণ করে এক মহিলাকে। এতেও ক্ষান্ত হয়নি অভিযুক্ত লোকেশ নামের এক যুবক।
Table of Contents
ধর্ষণের ভিডিও তুলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয়। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের বুধবার ৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের উজ্জয়নে। আনুমানিক দুপুর ২টার নাগাদ আগর রোডের কয়লা ফাটক মোটের ফুটপাতে। ঘটনার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের ভিডিও নজড়ে আসতেই তরিঘরি পদক্ষেপ নেয় পুলিশ।

Arrested in rape case 1 Accused : BJP
This horrific rape incident took place on Wednesday, September 4 this week in Ujjain, Madhya Pradesh
ভিডিও দেখে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণের পর ওই মহিলাকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার আগে শাসিয়েও গিয়েছিলেন ধৃত অভিযুক্ত। ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন।

এইদিকে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে,রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়। ধর্মীয় নগরী উজ্জয়নিকে লজ্জায় গেলে দেওয়া হয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত।
