Arrested 1 Accused : গ্রেপ্তার হল বলিউড অভিনেত্রীর বোন, প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ
Arrested 1 Accused
মিষ্টু মুখার্জি : এক বছরের পুরনো প্রেমের ক্ষত থেকে হত্যা? প্রেমিক ও তাঁর বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার হল বলিউড অভিনেত্রীর নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি। বোনের খুনে অভিযুক্ত থাকার ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রী নার্গিস এখনো পর্যন্ত কোনও প্রকার মন্তব্য করেনি।
Table of Contents
জানা গিয়েছে বলিউডের “রকস্টার” ফিল্মের অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া তাঁর প্রাক্তন প্রেমিক ৩৫ বছর বয়েসী এডওয়ার্ড জ্যাকবস এবং তাঁর বান্ধবী অ্যানাস্তাসিয়া এটিয়নকে পুড়িয়ে খুন করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত আলিয়ার সঙ্গে বছরখানেক আগেই জ্যাকবস সম্পর্কের ইতি টেনে ছিলেন।

On the left is actress Nargis Fakhri, on the right is Alia Fakhri, the sister of Nargis Fakhri, accused of murder.
আরো পড়ুন : Metro Fare Increased : মেট্রো যাত্রীদের জন্য দু:সংবাদ! বাড়ছে ভাড়া, কতটাকা বাড়ছে ভাড়া ? জেনে নিন
Bollywood actress Nargis Fakhri’s sister Alia Fakhri arrested for allegedly burning her boyfriend and his girlfriend
“You are all going to die today,” Alia shouted before setting the fire
Alia’s next hearing is on December 9
কিন্তু আলিয়া জ্যাকবসকে ভুলতে পারেনি। সেই ক্ষোভ থেকে এই পরিনতি ঘটিয়েছে বলে অভিযুক্ত আলিয়াকে যুক্তরাষ্ট্রে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, নার্গিসের বোন দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের সাজা হবে। আলিয়ার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। সেদিন আদালতে ফের তাকে হাজিরা দিতে হবে।
আলিয়ার মায়ের দাবি তাঁর মেয়ে কাউকে হত্যা করতে পারে না। তাঁর মেয়ে সকলের যত্ন করতেন বলেউ দাবি করেন আলিয়ার মা। আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, দুর্ঘটনা ঘটানোর দিন সকাল ৬.২০ নাগাদ গ্যারেজে যান।
সেখানে তখন দোতালায় জ্যাকবস এবং এটিয়েন ঘুমচ্ছিলেন। আলিয়া আগুন লাগানোর আগে চেঁচিয়ে নাকি বলেছিলেন, “তোমরা আজ সবাই মরবে”। আগুন লাগার সাথে সাথেই এটিনার ঘুম ভেঙে যায়।
আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে আগুন গ্রাসে চলে যায় পুরো বিল্ডিং। বিল্ডিংয়ের বাইরে বেরতে না পারায় সেখানেই পুড়ে মৃত্যু হয় জ্যাকবস ও তাঁর প্রেমিক এটিনা।

আরো পড়ুন : Bangladesh Iskcon : বাংলাদেশ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৫৪ ইসকন ভক্তকে ভারতে পারাপারে বাধা দিল! চরম উত্তেজনা
