Anubrata’s return to Birbhum : কেষ্টর বীরের বরণ, উৎসবের মেজাজ গোটা জেলা জুড়ে, জেল মুক্তি থেকে বাড়ি ফেরা,রইল বিস্তর

Anubrata’s return to Birbhum : কেষ্টর বীরের বরণ, উৎসবের মেজাজ গোটা জেলা জুড়ে, জেল মুক্তি থেকে বাড়ি ফেরা,রইল বিস্তর

Contents

Anubrata’s return to Birbhum

এসকে মোতাহার হোসেন : অনুব্রত বাড়ি ফিরতেই বীরভূম জেলা জুড়ে উৎসবের মেজাজ। মহিলারা শঙ্খ-উলু ধ্বনি বাজিয়ে সু-সাগতম জানালো তাঁদের প্রিয় নেতাকে। বাড়ি ফিরেই তাঁর প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং জেলাবাসীকে শারদিয়া শুভেচ্ছা জানালেন কেষ্ট। আজ বন্যাকবলিত এলকা দেখতে এবং প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতি মধ্যেই সিবিআই-ইডি দুই মামলাতেই জামিন পেয়েছে কেষ্ট। সিবিআইয়ের (CBI) মামলায় আগেই জামিন হলেও ইডির (ED) মামলায় তিহার বন্দি ছিল অনুব্রত।

শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। তিহাড় জেলে বন্দি ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মন্ডলও। তবে তার কয়েকদিন আগেই জামিন হয়। কিন্তু তিনি দিল্লিতেই ছিলেন। সোমবার তিহাড় জেল থেকে বেরনোর অপেক্ষাই করছিলেন সুকন্যা। সোমবার মধ্যরাতে বাবার সাথে দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। তখন ঘড়িতে সময় রাত ২ টো বেজে ২০ মিনিট। এরপর ভোর ৪ টের পর অর্থাৎ মঙ্গলবার কলকাতা বিমান বন্দরে অবতরণ করে তাঁরা।

বিমান বন্দরে অনুব্রতকে ঘিরে ধরে সাংবাদিকেরা। কিন্তু একটি কথাও বলেননি তিনি। এ যেন এক অন্য অনুব্রতকে দেখল সাংবাদিকেরা। তাঁর পরনে ছিল সেই চিরাচরিত সাদা পাজামা পাঞ্জাবি। বিমান বন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন বাবা ও মেয়ে। দুজনেই গাড়ির পেছন সিটে উঠে বসেন। সেখানেও সাংবাদিকদের কাছে একটিও কথা খরচ করেনি বিরভূমের বাঘ।

আরো পড়ুন : Supreme court Judgement : ‘চাইল্ড পর্নোগ্রাফি’ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ! কী জানাল নির্দেশে

Anubrata's return to Birbhum
Anubrata’s return to Birbhum
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাঁদের গাড়ি রওনা হয় বীরভূমে বাড়ির উদ্যেশে। তবে এদিন অনুব্রতর গাড়ি বিশাল কনভয়ে, রাজ্য পুলিশের নিরাপত্তায় মোড়া ছিল। বর্ধমানে শক্তগড়ে গাড়ি ঢুকতেই রাস্তার দুধারে তৃণমূলের কর্মী সমর্তকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুব্রতকে দেখে উচ্ছাসে ফেঁটে পড়েন তাঁরা। বর্ধমান পেড়িয়ে বোলপুরে যাওয়ার পথে তালিতে কেষ্টর গাড়ি আটকা পরে রেল গেটে।

Anubrata is given a hero’s welcome in Birbhum

Anubrata’s return to Birbhum

Anubrata's return to Birbhum
Anubrata’s return to Birbhum

রেলগেটে আটকা পড়তেই গাড়ির সামনে হামলে পড়েন উৎসাহী লোকজন। দীর্ঘদিন পর ফিরছেন তাঁদের নেতা। তাই আবেগটাও ছিল ছোখে পড়ার মতো। বিমান বন্দরে সাংবাদিকদের সামনে মুখ না খুললেও তলিত রেলগেটে আটকে থাকা অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অনুব্রত মন্ডল (Anubrata Mandal)

তিনি বলেন আইনকে সন্মান করি। মানুষের জন্য আছি। এরপর তিনি জানান শরীর ভাল নেই, পায়ের বেদনা, কোমর বেদনা। তাঁর নিচু পট্টির বাড়িতে সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্তকদের কাতারে কাতারে ভিড়। জেল মুক্তি হতেই ফের ওয়াই ক্যাটাগড়ি নিরাপত্তা পেল অনুব্রত মন্ডল।

Anubrata's return to Birbhum
Anubrata’s return to Birbhum

আরো পড়ুন : sexually assaulted 4 fimale student : মোহিলা হোস্টেলে ৪ নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহ ও শ্লীতহানি

Leave a Comment