ADR Published The Report : প্রকাশিত হল তালিকা,দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা! সব থেকে ধনী কে ? রইল তালিকা

ADR Published The Report : প্রকাশিত হল তালিকা,দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা! সব থেকে ধনী কে ? রইল তালিকা

ADR Published The Report

পিঙ্কি শর্মা : দেশের কোন মুখ্যমন্ত্রী কত ধনী কে কত দরিদ্র তা নিয়ে প্রকাশিত হয়েছে একটি তালিকা। সোমবার এই তথ্য প্রকাশ করেছে “অ্যাসোসিয়েশিন ফর ডেমোক্র‍্যাটিক রিফর্মস বা এডিআর। এই তালিকায় সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হিসেবে নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী “এন চন্দ্রবাবু নাইডু”।

দেশের সবথেকে দরীদ্র মুখ্যমন্ত্রী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ADR Published The Report
ADR Published The Report
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : RBI’s Warning : বেসরকারি ব্যাঙ্কে বেড়েছে কর্মী ছাঁটাই-ইস্তফার হার! পরিষেবা ঘাটতি, আশঙ্কায় RBI

এডিআর প্রকাশিত তথ্যের হিসেবে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১৬৩০ কোটি টাকা।

Chief Ministers of the country A list of how rich and how poor has been published

Andhra Pradesh Chief Minister “N Chandrababu Naidu” is named as the richest Chief Minister in this list

Bengal Chief Minister Mamata Banerjee is the poorest Chief Minister of the country

This information was released on Monday by the Association for Democratic Reforms or ADR

চলতি অর্থবর্ষ ২০২৩-২৪-এ দেশে মাথা পিছু আয়ের গড় ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। এবং দেশের মুখ্যমন্ত্রীদের মাথা পিছু আয়ের গড় ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। অবাক করার ব্যাপার এটাই যে, যা দেশের মাথা পিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুন বেশি।

আরো পড়ুন : Abhishek : নতুন বছরে চিকিৎসা ব্যবস্থায় নতুন চমক দিতে চলেছে অভিষেক!”চলমান-হাসপাতাল”

ADR Published The Report
ADR Published The Report
তালিকায় দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি ধনী মুখ্যমন্ত্রী ?

এডিআর-এর প্রকাশিত তথ্য অনুযায়ী তালিকার শির্ষে থাকা দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকারো বেশি।

আরো পড়ুন : WB Caged Zeenat : এ যেন যুদ্ধ জয়,কোন কৌশলে জিনাত খাঁচাবন্দি হল ? বনকর্মীদের অভিনন্দন মমতার

তালিকায় দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দরীদ্র মুখ্যমন্ত্রী ?

এডিআর-এর প্রকাশিত তথ্য অনুযায়ী তালিকার সবচেয়ে শেষে থাকা দেশের দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত তথ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা।

তালিকায় দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুনাচল প্রদেশের পেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকারো বেশি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকারো বেশি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। এছাড়াও তালিকায় প্রকাশিত প্রতিবেদনে দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ ১৬৩০ কোটি টাকা।

আরো পড়ুন : Arrested in UP rape case 3 : যোগী রাজ্যে আবারো ধর্ষণ,তিন অভিযুক্তের লাগাতার ধর্ষণে অন্ত:সত্ত্বা কিশোরী, ধৃত ৩

এছাড়াও এডিআর-এর প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণের নিরিখে তালিকায় পরপর যারা রয়েছে তা হল, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিওর। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা।

ADR Published The Report
ADR Published The Report

তার পরেই রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পদের পরিমান ৪২ কোটি টাকা। এরপর ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা। তারপরেই রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা।

এরপর রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। দেবেন্দ্র ফডনবিশের সম্পত্তির পরিমাণ ১৩ কোটি টাকা। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের নাম রয়েছে মহারাষ্ট্রের পরেই। গুজরাটের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৮ কোটি টাকা।

তারপরেই নাম রয়েছে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর। সুখবিন্দর সুখুর সম্পত্তির পরিমাণ ৭ কোটি টাকা। এরপরেই নাম রয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনির সম্পদ রয়েছে ৫ কোটি টাকা।

ক্রম তালিকায় এর পরেই নাম রয়েছে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী নাম। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামির সম্পত্তি রয়েছে ৪ কোটি টাকা। তারপরেই নাম রয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা।

এছাড়াও ১ কোটি টাকা করে সম্পত্তি রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা।

ADR Published The Report
ADR Published The Report

আরো পড়ুন : Islampur Accidents Die 2 : মর্মান্তিক, ইসলামপুরে বাসের রেষারেষিতে প্রাণ হারাল এক শিশু সহ ২,আহত অনেকে

Leave a Comment