স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতির ‘অন্নপূর্ণা ভান্ডারের’ ১০০০ দিন পূর্ণ! সকলকে ধন্যবাদ জানাল কৃষ্ণকল্যাণী

শান্তি রঞ্জন দাস : উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ঠ সমাজসেবী তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে জেলা জুড়ে ভ্রাম্যমান গাড়ি ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রত্যহ কহাজারো মানুষের মুখে অন্য তুলে দিচ্ছে। সেই ‘অন্নপূর্ণা ভান্ডারের’ আজ ১০০০ তম দিন পূর্ণ হল’। রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক তথা বিষিষ্ট সমাজসেবী কৃষ্ণকল্যাণী ঠিক হাজার দিন পূর্বে তাঁর স্বর্গীয় পিতার জন্য একটি মহৎ সিদ্ধান্ত নিয়েছিলেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তিনি তাঁর স্বর্গীয় পিতার স্মৃতিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে দুস্থ: মানুষদের মুখে রুটি সব্জি তুলে দিয়ে চলেছে। এই মহৎ কর্মটি তেমন ভাবে প্রচারের আলোয় না এলেও জেলার সাধারণ মানুষের মুখে কুর্নিষের মাধ্যমেই তা প্রচার পায়ে আসছে। শনিবার ‘অন্নপূর্ণা ভান্ডারের’ আজ ১০০০ তম দিন পূর্ণ উপলখ্যে রায়গঞ্জ শহরের বিধায়কের কার্যালয়ের সামনে সকাল থেকে প্রচুর পথ চলতি মানুষের হাতে রুটি ও সব্জি তুলে দেওয়া হয়।

এদিন রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, সহ ওয়ার্ড কো-অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা , তৃণমূলের টাউন সভাপতি ভোলা মুখার্জি, অভিজিৎ সাহা, ভোলা পাল , মমতা ব্যানার্জী, হিমাদ্রী সরকার , অর্নব মন্ডল ,পায়েল মন্ডল, সাধন কুমার বর্মন সহ সমাজের সকল সকল কো-অর্ডিনেটর ও বিষিষ্ঠ সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কল্যাণী পরিবারের তরফে পাপ্পু কল্যাণী (কো-অর্ডিনেটর রায়গঞ্জ পুরসভা) ও পরিবারের অন্নান্য সদস্যরাও এদিন পথ চলতি সাধারন মানুষের হাতে খাবার তুলে দেয়।

এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী এই বিষয়ে নিজের ফেসবুকে এই মহৎ কর্ম ‘অন্নপূর্ণা ভান্ডারের’ ১০০০ তম দিন পূর্ণ হওয়ার কথা লিখে সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, আমার পিতা স্বর্গীয় শ্রী দীনদয়াল কল্যাণী মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে রায়গঞ্জ বিধানসভার আপামর জনসাধারন তথা জেলাবাসীর জন্য সমর্পিত অন্নপূর্ণা ভান্ডারের নিরবিচ্ছিন্ন পরিষেবা আজ ১০০০ টম দিবসে পদার্পন করলো।

কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সকল কর্মকর্তা ও কার্যনির্বাহীগনের তরফ থেকে আমাদের অঙ্গিকার আমরা আর্ত মানুষদের পাশে সর্বক্ষন আছি। পাশাপাশি তিনি লিখেন, আয়গঞ্জ বিধানসভার সর্বস্তরের মানুষকে পরিষেবা দিতে আমি বদ্ধপরিকর।

Leave a Comment