Raiganj : ফুটপাত দখল মুক্ত করতে নৈশ প্রচার পুর প্রশাসকের, বেঁধে দিল ডেড লাইন
Raiganj
প্রজয় চক্রবর্তী : রায়গঞ্জ শহরের ফুটপাত দখল মুক্ত করতে হ্যান্ড মাইকে নৈশ প্রচার করলেন পুর প্রশাসক। প্রচারেই জানিয়ে দিলেন পুর সভার তরফে আইনি পদক্ষেপের ডেড লাইন ডেট অর্থাৎ তাঁর শেষ তারিখ। আর তা না মানলে পৌর আইন অনুযায়ী নেওয়া হবে কড়া পদক্ষেপ।
Table of Contents
মঙ্গলবার রাতে রায়গঞ্জ পুর সভার তরফে সাধন বর্মন, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার (Arindam Sarkar) , পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস (Sandip Biswas)ও পুর সভার অন্যন্য অফিস স্টাফদের সাথে নিয়ে ফুটপাত দখল মুক্ত করতে একটি বিশেষ প্রচার অভিযান চালায়।

আরো পড়ুন : Tarapith : তারাপীঠে লাঘু হল নয়া নিয়ম! জেনি নিন এই নয়া নিয়মে কী কী করা যাবে না
তবে রাখঢাক করে নয় একটু অভিনব মাধ্যমেই ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে হ্যান্ড মাইক দিয়ে সতর্ক করলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। যদিও সরকারি যায়গা দখল মুক্ত করতে নির্দেশ অনেক আগেই দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রায়গঞ্জ পুরসভার তরফে সে ভাবে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
Raiganj city’s city administrator Sandip Biswas made a nightly broadcast on hand mike to free the encroachment of sidewalks
Municipal administrator Sandeep Biswas informed that this rule will be implemented from the first date of the new year
Raiganj Municipality will take legal action if the instructions are disobeyed
এদিন পুরসভার তরফে ফুটপাত দখল মুক্ত অভিযানের জন্য বেছে নেওয়া হয় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এলকাকে। থানাগলি, স্টেট বাস্ট্যান্ড এলকা এবং রায়গঞ্জ মোহননাটি। পুরসভার তরফে অভিযোগ এই সকল এলকায় ফুটপাত দখল করে চলছে ব্যবসা। পুরসভার তরফে ব্যবসায়ীদের বারংবার অনুরোধ ও প্রচার অভিযান চালিয়েও মেলেনি কনো সুরাহা।

আরো পড়ুন : Election Bill Day 18 Live : লোক সভায় পেশ হল “এক দেশ এক ভোট” বিল ! বিরোধীতায় বিরোধীরা
এরপরেই পুর প্রশাক নিজেই হ্যান্ড মাইকে ফুটপাত দখল করে থাকা সেই সকল ব্যবসায়ীদের ফুটপাত দখল মুক্ত করার ডেড লাইন বেঁধে দিলেন। এদিন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ শহরের পতাকা মোড় থেকে সবুজ সংঘ পর্যন্ত যে ড্রেন রয়েছে তার ওপর এক শ্রেণীর ব্যবসায়ী নিজের মতো করে পাকা পাকাপাকিভাবে স্ল্যাপ বানিয়ে তাঁর উপর ব্যবসা চালিয়ে যাচ্ছে।
যার ফলে আমাদের পুরসভার কর্মী বন্ধুরা ড্রেন পরিষ্কার করতে পারছে না। আর যেখানে পরিষ্কার করা যাচ্ছে সেখানে প্লাস্টিক ব্যাগ, থার্মকল, প্লাস্টিকের বোতল এবং ব্যবসায়ীরা তাঁদের দোকানের অপ্রয়জোনিয় সামগ্রী ড্রেনে গেলে দিচ্ছে। ড্রেনকে তাঁরা ডাসবিন হিসেবে ব্যবহার করছে।
আরো পড়ুন : Sexual Harassment : বিবস্ত্র লোকটার যৌনাঙ্গ দিয়ে ঝড়ছে রক্ত! মহিলার আর্তনাদ…হৈহৈ কান্ড
সেই বিষয়গুলি নিয়ে পুরসভার তরফে তাঁদের বহুবার মাইকিং করে সচেতন করেছি। কিন্তু এবার আমরা বাধ্য হয়েছি পায়ে হেঁটে হ্যান্ড মাইক দিয়ে গোটা পুর পরিবার আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, আপন্দের সহযোগিতা প্রার্থনা করছি, ব্যবসায়ীরা যেন সচেতন হন। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়ে দেন এই নিয়ম নতুন বছরের পয়লা তারিখ থেকে চালু হবে।
পুর প্রশাসক বলেন, রায়গঞ্জ শহরে মুলত তিনটি যায়গায় এই সমস্যা তৈরি হয়েছে, একটি ইনিসস্টিটিউট থেকে থানা গলি, দ্বিতীয়টি স্টেট বাস ট্যান্ডের বিপরিতের ড্রেন গুলি এবং পতাকা মোড় থেকে সবুজ সংঘ অর্থাৎ মোহননাটি এলকা। এই তিন যায়গার ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন রাখবো আপনারা সহযোগিতা করুন। এরপর আমরা ৩১ ডিসেম্বরের পর আর প্রচারে অংশ নেবনা। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

আরো পড়ুন : Breaking : বেজে গেল ভোটের ডঙ্কা,বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করে দিল ইউনূস! কবে ভোট ?
