তীর্থঙ্কর মুখার্জি : আজ ২১ জুলাই ভোরের আলো ফুটতেই সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের কর্মী ও সমর্থকেরা ধর্মতলার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। গতোকাল রাতেই শহিদ দিবসের মঞ্চের সামনে জড়ো হয়েছেন। গতোকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। তিনি লিখেন …
ঘডির কাটা যত এগোচ্ছে সময়ের সাথে সাথে কাতারে কাতারে কর্মী-সমর্থকদের ভিড় বাড়ছে ক্রমশ। কেউ নদীপথে ,কেউ বাসে ,কেউ ট্রেনে বিভিন্ন মাধ্যমে ধর্মতলামুখী কাতারে কাতারে কর্মী-সমর্থকদের ভিড়। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকেও জেলার সমর্থকেরা মিছিল করে ধর্মতলা পৌঁছচ্ছেন। সুন্দরবন থেকে নৌক করে নদী পথে ধর্মতলার আসছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

প্রতি বছরের ন্যায় এবারো মূল বক্তা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। দুপুর ১টায় মমতা বন্দ্যোপাধ্যায় মুল মঞ্চে বক্তব্য রাখবেন। এদিন মূল মঞ্চে নেত্রী মমতা ছাড়াও থাকবেন দলের প্রথম সারির নেতারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ৪ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল। তার পর এই প্রথম কোনও বড় জনসভা তৃণমূলের।

আজ শহীদ মঞ্চে থেকে দলের শুদ্ধি করণ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যেও দলকে দিশা দিতে পারেন নেত্রী। ইতিমধ্যেই সুব্রতবক্সী এসে পৌঁছেছেন শহীদ মঞ্চে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে জায়েন্ট স্ক্রীন, কারন যারা মূল মঞ্চের সামনে পৌঁছেতে পারবে না তাঁদের জন্য এই ব্যবস্থা।
