Arrested 5 in Chopra : সাইবার জালিয়াতিতে দেশের ঘুম ওড়ানো “জামতাড়া” গ্যাং এখন চোপড়ায়? ঠিক কী চলছে সেখানে ?
Arrested 5 in Chopra
তীর্থঙ্কর মুখার্জি : কয়েক বছর ধরে কার্যত গোটা দেশের পকেট ফাঁকা করে দিয়েছে ঝাড়খন্ডের ‘জামতড়া’ গ্যাং। এদের হাতিয়ার সোশ্যাল মিডিয়া ছাড়াও এটিএমের পিন জেনে টাকা হাতানো থেকে সেক্সটরশন সবকিছুতেই সিদ্ধহস্ত এই ‘জামতাড়া’ গ্যাং (Jamtara Gang)। অন্তর্জালের জাল প্রযুক্তিকে গ্রহণ করে আরো দেশের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছে এই ‘গ্যাং’।
Table of Contents
লালবাজারের নজড়ে এবার জামতোড়া মিনি গ্যাং উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় (Chopra)। কারন ইতিমধ্যেই ট্যাবের টাকা জালিয়াতি কান্ডে বারবার নাম উঠে এসেছে ‘চোপড়ার’ নাম।

“Jamtara” gang has emptied the pockets of the people of the country in cyber fraud, is that gang now in Chopra?
What exactly is going on there?
11 people have been arrested so far in tab scam, 1911 students have been cheated
ঝাড়খন্ডের ‘জামতাড়া’ ছায়া দেখছে চোপড়ায় ? কী বলছে গোয়েন্দা তথ্য
সাইবার জালিয়াতিতে চোপড়ার একদল ছোকড়া বিশেষ ভূমিকা পালন করছে।
আধারকার্ড জালিয়াতিতে নাম জড়িয়েছে চোপড়ার। কারন সাইবার জালিয়াতি চক্রের সন্ধান মেলে প্রথম ২০২৩ সালে এই চোপড়াতেই। পুলিশ ধৃতদের থেকে উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্ট জাল করার জন্য বিশেষ ক্যামিকাল, বায়োম্যাট্রিক স্ক্যানিং মেশিন, জাল আধার সহ বেশকিছু আধার সংক্রান্ত নথি।

সুংখ্যালঘু স্কলারশিপের টাকা অন্য অ্যাকাউন্টে ট্র্যান্সফার করে আত্মসাত করাতেও সেই চোপড়া।
১৫ জেলার অ্যাকাউন্ট প্রতারণার টাক্র সিংহভাগ টাকা পৌঁছে গিয়েছে চপড়ায়। সেখানে সর্বাধিক ৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া খাটছে বহু অ্যাকাউন্ট।
পুলিশের তদন্ত রিপোর্ট বলছে চোপড়ার মিনি জামতাড়া গ্যাংয়ের নেটওয়ার্কের কর্মকান্ড শুধু বাংলা নয়, জাল বিস্তার করেছে দেশ জুড়ে। আর এতেই চিন্তিত রাজ্যের পুলিশ।

আরো পড়ুন : 10 Newborns Died : বিজেপী শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু ১০ সদ্যোজাত
পুলিশ তদন্তে নেমে সাইবার জালিয়াতি কান্ডে চোপড়া থেকে সাদিক হোসেনকে (Sadik Hossain) গ্রেপ্তার করে পুলিশ। ঠিক চার বছর আগে সেই সাইবার জালিয়াতি কান্ডে গ্রেপ্তার হয়েছিল সাদিক হোসেনের দাদা। গ্রেপ্তার করেছিল তামিলনাড়ু পুলিশ।
শুরু থেকেই লালবাজার গোয়ান্দাদের বিশেষ নজড় ছিল চোপড়ার উপর। সেই চোপড়াকে আতশকাচের তলায় ফেলতেই সাইবার জালিয়াতি কান্ডে চোপড়া থেকে গ্রেপ্তার হয় ৫ জন। ইসলাপুর থেকে গ্রেপ্তার হয় ২ জন। তবে মাস্টার মাইন্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা।
ট্যাব কেলেঙ্কারি নিয়ে কদিন আগেই সাংবাদিক সম্মেলন করেছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সেখানে তিনি জানান, রাজ্যের ১৫ টি জেলায় ছড়িয়ে রয়েছে ট্যাব কেলেঙ্কারির জাল চক্র।
ট্যাব কেলেঙ্কারিতে পুলিশের ধরপাকর
পুলিশ সূত্রে খবর, ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত প্রতারিত হয়েছে ১৯১১ জন পড়ুয়া। মামলা রুজু হয়েছে ৯৩টি।

আরো পড়ুন : Trafic Problem in Raiganj : যানজট নিরাসনে এবার নিয়ম মেনে চলবে টোটো! কী জানালেন কৃষ্ণ কল্যাণী
