Ration dealer fined Rs 7 crore : ৭ কোটির জরিমানা রেশন ডিলারকে! কী বললেন TMC রাজ্য নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
Ration dealer fined Rs 7 crore
বিশ্বজিৎ মন্ডল : রেশন কার্ডের অপব্যবহার ও অবৈধ রেশন বন্টনের অভিযোগে মালদা জেলার এক রেশন ডিলারের বিরুদ্ধে মোটা টাকার জরিমানা করল খাদ্য সরাবরাহ দপ্তর। জরিমানার পাশাপাশি বাতিল করে দেয় ওই রেশন ডিলারের লাইসেন্স।
Table of Contents
খাদ্যদপ্তরের তরফে জানানো হয়, কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড তৈরি করে বছরের পর বছর ধরে সেই ভুয়ো কার্ড দিয়ে কোটি কোটি টাকার মাল তুলেছে রেশন ডিলার। তদন্তে নেমে কালিয়াচক ৩ ব্লকের রেশন ডিলার আশরাফুল ইসলামকে ( Ashraful Islam ) মোট ৭ কোটি ৮৬ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
আরো পড়ুন : Sexual Harassment : মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহ,দল থেকে সাসপেন্ড,থানায় পৌঁছল CPM-নেতা তন্ময়
The license of the ration dealer was canceled due to allegations of corruption
The food department fined the ration dealer Rs 7 crore
The license of that ration dealer has been cancelled
এই রেশন ডিলার বিরুদ্ধে প্রথম সরব হয় এলকার রেশন গ্রাহকদের একাংশ। এরপর তারাই রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতিরর প্রমান সহ নানান অভিযোগে গণ-স্বাক্ষর নিয়ে জেলা খদ্য দপ্তরে জমা করে। এরপরেই তদন্তে নেমে পাহারসম দুর্নীতির প্রমান হাতে আসে খাদ্য সরাবরাহ দপ্তরের তদন্তকারী অফিসারদের হাতে।
মোটা টাকার জরিমানা এবং লাইসেন্স বাতিল করে ওই রেশন ডিলারের। রেশন দোকানটি সীমান্তবর্তী এলকায় হওয়ায় ভুয়ো রেশন কার্ডের বিষিয়টি বিশেষ ভাবে খতিয়ে দেখছে দফতরের আধিকারিকরা। এইদিকে রেশন ডিলার একজন তৃণমূলের জনপ্রতিনিধি বলে জানা গিয়েছে।

Krishnandu Narayan Chowdhury (State Trinamool Congress Vice-President and former Tourism Minister of West Bengal)
আরো পড়ুন : Terrorist attack at 7 am : দীপাবলির ঠিক আগে উত্তপ্ত হল উপত্যকা, ফের সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা
এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnandu Narayan Chowdhury) বলেন, এই বিষয়টি খাদ্যদপ্তর দেখছে। কেউ দুর্নীতি করে থাকলে এবং তা প্রমাণ হলে আইনি পথেই তাঁর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর।
এর সাথে দলের কনো ব্যাপার নেই। অভিযোগ, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ওই রেশন ডিলার ভুয়ো রেশন কার্ডের অপব্যবহার ও অবৈধ বন্টন করেছেন। খাদ্য সরবরাহ দপ্তরের তরফে আরো জানানো হয়, রেশন ডিলার আসরাফুলের অধীনে মোট ১৩ হাজার রেশন কয়ার্ড ছিল।
যার মধ্যে ৭ হাজার কার্ড অবৈধ ভাবে ব্যবহার করেছে। যে সকল অভিযোগে লাইসেন্স বাতিল কর হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশন সামগ্রী বন্টনে ব্যাপক অনিয়ম, কনো প্রকার স্লিপ ইস্যু না করেই খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে, রেশন কার্ডের অপব্যবহার সহ বেশ কিছু অনিয়ম ধরা পরে।

আরো পড়ুন : 12-year-old girl killed : মর্মান্তিক ঘটনা,পুলিশ দরজা খুলতেই দেখে মেয়েকে হত্যা করে পাশে পাহাড়া দিচ্ছে মা
