12-year-old girl killed : মর্মান্তিক ঘটনা,পুলিশ দরজা খুলতেই দেখে মেয়েকে হত্যা করে পাশে পাহাড়া দিচ্ছে মা
12-year-old girl killed
কেয়া সরকার : মা মানেই সন্তানকে নিজের জীবন দিয়ে আগলে রাখে। কিন্তু ব্যারাকপুরের (Barrackpore)ঘটনা ঠিক উল্টো হয়ে গেল। নিজের হাতে মেয়ে কে মেরে ঘর আটকে বসে রয়েছে মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের ১০ নম্বর ওয়ার্ডের ডি রোডের নিজ গৃহে। জানা গিয়েছে অভিযুক্ত মায়ের নাম কবিতা ঘোষ। তাঁকে পুলুশ গ্রেপ্তার করেছে।
Table of Contents
পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে নিজের বাড়িতে কবিতা ঘোষ নিজের ১২ বছরের মেয়ে রাজন্যা ঘোষকে শ্বাস রোধ করে হত্যা করে। বিছানায় পরে রয়েছে মেয়ের মৃত দেহ। হত্যার পর দরজা বন্ধ করে ঠাঁই মেয়ের পাশে বসে রয়েছে মা। জানা গিয়েছে বছর খানেক আগে ডি রোডে একটি বাড়ি কিনে স্ত্রী কবিতা (Kabita Ghosh)ও মেয়ে রাজন্যাকে (Rajanya) নিয়ে থাকতেন ইন্দ্রজীৎ ঘোষ (Indrajit Ghosh)।
Daughter killed by mother
The dead girl’s name is Rajanya Ghosh
After the murder of her 12-year-old daughter, Rajnya, the mother was sitting beside her
Accused mother Kavita Ghosh has been arrested by Titagarh police station

বাবা ইন্দ্রজীৎ ঘোষ (Indrajit Ghosh) জানান, রাতে কাজ থেকে ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। শত ডাকাডাকির পরেউ ঘর খোলেনি। আমার ডাকডাকি শুনে প্রতিবেশিরাও ছুটে আসে। তারাও অনেক ডাকাডাকি পর অবশেষে পুলিশকে খবর দেওয়া হয়।
আরো পড়ুন : Siliguri : সাসপেন্ড অভিযুক্ত এক ASI ! অন ডিউটিতে মদ্যপ অবস্থায় এক মহিলার সাথে অশ্লীল আচরনের অভিযোগে
তারপর টিটাগড় থানার পুলিশ (Titagarh Police Station) এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে মেয়ে বিছানায় পড়ে রয়েছে আর স্ত্রী পাশে বসে রয়েছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরতেই টের পেয়ে যায় যে তাঁর মে আর নেই। পুলিশ রাজন্যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানায়।
পুলিশকে ইন্দ্রজীৎ জানান, তাঁর এক মাত্র মেয়েকে নিয়ে সবসময় চিন্তায় থাকতেন তাঁর স্ত্রী। বারবার বলতেন মেয়ে বড় হচ্ছে, বাইরে যাবে, কখন কী হয়ে যাবে। এই দুশ্চিন্তাই করত তাঁর স্ত্রী। তাঁর থেকেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছে বলে মনে করছেন অভিযুক্তর স্বামী। পাশাপাশি তিনি জানান তাঁর স্ত্রীর মানসিক সমস্যা আছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল জট, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগ
