1 person died : উঠোন থেকে তুলে নিয়ে গেল চিতা, খোবলানো দেহ উদ্ধার ছোট্ট সুশীলার
1 person died
অনুশিবা সেন : ডুয়ার্সে ফের চিতাবাঘের হামলা। নাগরাকাটায় চিতা বাঘের হামলায় প্রান হারাল এক নানালিকার। ঘটনায় বনদপ্তরের ভূমিকায় নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা গ্রামে। জানা গিয়েছে , মৃত নাবালিকার নাম সুশীলা গোয়ালা।
Table of Contents
বয়স ৯ বছর। সে খেরকাটা গ্রামের একটি বিএসএফ স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত। জানা গিয়েছে, শনিবার (১৯.১০.২৪) পরিবারের সাথে পাশের পাড়ায় বারের পুজোর প্রসাদ খেতে গিয়েছিল ছোট্ট সুশীলা। কিন্তু সে পরিবারে সাথে না এসে একাই বাড়ি ফেরে। বাড়ির দুয়ারে পৌঁছতেই সুশীলার পেছন থেকে হামলা চালায় চিতাবাঘটি।
আরো পড়ুন : Mamata Banarjee : ফোনে অনশন মঞ্চে মমতার সাথে কথা হল জুনিয়র ডাক্তারদের, সোমবার নবান্নে বৈঠক

Leopard attacks again in Duars
A 9-year-old girl died in a leopard attack
Sushila’s mutilated bloody frozen body was recovered from Diana’s forest
গলায় কামর দিয়ে টেনে নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। অনেক সময় চিতাবাঘ আক্রমন করলেউ আঘাত করে চলে যায়। কিন্তু এখানে সুশীলার শেষ রক্ষা হয়নি। বারের পুজোর প্রসাদ খেয়ে পরিবারের লোক বাড়ি ফিরে দেখে বাড়িতে তাঁদের মেয়ে নেই এবং উঠোন থেকে রক্তের ফোঁটা গুলো জঙ্গলের দিকে চলে গেছে।

আরো পড়ুন : Krishnanagar : ছাত্রী মৃত্যু কান্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, হত্যা নাকী আত্মহত্যা ? কী জানাযাচ্ছে ….
এরপরেই পরিবারের লোক ও স্থানীয়রা রক্তের ফোঁটার দিক ধরে এগোতেই ডায়নার জঙ্গলে পৌঁছে যায়। সেখানে দেখতে পায় সুশীলার খোবলানো রক্তাক্ত নিথর দেহ পরে রয়েছে। পেশায় দিনমজুর সুশীলার বাবা রাম সুরেশ গোয়ালা বাড়ি ফিরে দেখে তাঁর মেয়ে সুশীলাকে চিতাবাঘ তুলে নিয়ে গেছে, তাঁর মেয়ে আর নেই। ঘটনার পর ঘন ঘন মূর্চ্ছা যাচ্ছেন মৃতা নাবালিকার মা।
এইদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে গরুমারা বন্যপ্রাণ বিভাগের বনকর্মী এবং স্থানীয় পুলিশ। সুশীলার দেহ উদ্ধারের পরই স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে বলেন, খুবি দু:খজনক ঘটনা। শীঘ্রই নাবালিকার পরিবারকে আর্থীক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
