SC on RG Kar-LIVE : আরিজি কর সুপ্রিম শুনানি এক নজড়ে! CBI জমা করা স্টেটাস রিপোর্ট নিয়ে কী জানাল প্রধান বিচারপতি
SC on RG Kar-LIVE
তীর্থঙ্কর মুখার্জি : মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর কান্ডের তিলত্তমার তদন্তের গতিপ্রকৃতি জানাতে দ্বতীয় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
Table of Contents
প্রধান বিচারপতির বেঞ্চে চলছে শুনানি, দেখে নিন
প্রধান বিচারপতি সময় (১২.৫) : আন্দলোনরত জুনিয়ার চিকিৎসকেদের কাজে যোগদান নিয়ে প্রধান বিচারপতি বলেন আপনাদের সব দাবিদাওয়া তো রাজ্য সরকার মেনে নিয়েছেন এবার আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এবড় কাজে যোগ দিন।
চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং : জুনিয়ার ডাক্তাররা নিজেদের মধ্যে জিবি মিটিং করে দু-একদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

আরজি করের সিসি ফুটেজ নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন!
সিবিআই আইনজীবী জিরোজ এডুলজি (সময় ১১.৪৬) : প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী জানায় এখনো পর্যন্ত মাত্র ২৭ মিনিটের সিসিফুটেজ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি : আপনারা কি ব্লকার ডিভাইস ব্যবহার করেছেন ? কলকাতা পুলিশকে কেন ফুটেজ দিতে বলা হচ্ছে না ? আমরা চাই সিবিআই পুরো ডিভিআর এবং ফুটেজ সিস করুক।
সিবিআই আইনজীবী এডুলজি : কোনও সিসিটিভি ছিলনা ঘরে ঢোকার মুখে। ডেডবডির চালান ছিল না।
প্রধান বিচারপতি : প্রধান বিচারপতি সিলিসিটর জেনারেলকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে কী শুনানী হয়ে ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের।
এসিজি তুষার মাহাতো : কলকাতা পুলিশ অন্যান্য তথ্য প্রমাণ দেওয়ার সময় কিন্তু চালান দেওয়া হয়নি।
প্রধান বিচারপতি : সিবিআইয়ের সঙ্গে কলকাতা পুলিশের সহযোগিতা করা উচিত।
কপিল সিব্বাল : ৭-৮ ঘন্টার সিসি ফুটেজে দেওয়া হয়েছে। যে স্কেচ ম্যাপের কথা বলা হচ্ছে, সেই স্কেচ ম্যাপ রয়েছে। ডিভিআর হ্যান্ড অভার করা হয়েছে। বারবার যে ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজেএ কথা বলা হচ্ছে তা ঠিক নয়।
প্রধান বিচারপতি : সিসিটিভি, ডিভিআর কখন হ্যান্ড অভার করা হয়েছে ?
সিব্বাল : সিসিটিভি, ডিভিআর কখন হ্যান্ড অভার করা হয়েছে ১৪ আগস্ট।
প্রধান বিচারপতি : রিপোর্ট বলছে, মাত্র একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে।
সিব্বাল : সিবিআইঅকে সব তথ্য প্রমাণ ফুটেজ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি : এটা কী আপনারা স্টেটমেন্ট, যে আর কনোও তথ্য প্রমাণ দেওয়া বাকি নেই ?
সিব্বাল : হ্যাঁ ,আর কনোও তথ্য প্রমাণ দেওয়া বাকি নেই। এছাড়াও জুনিয়ার ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর কী নিয়ে আলোচনা হয় সেই বিষয়েও প্রধান বিচারপতিকে সিব্বাল জানালেন।
Hearing concludes for the day
All the information is in the requisition : Sibal
We don’t buy the explanation, once there is a statutory form : CJI

Junior Doctors Advocate Indira Jaisingh
জুনিয়ার ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং (সময় ১১.৫১) : সিজারলিস্ট দুটো থাকা উচিৎ। বারবার বলার পরেউ জিন্স এবং আন্ডার গার্মেন্টস নেওয়া হয়নি। কখন পাঠানো হয়ছে এই স্যাম্পেল টেস্টের জন্য ?
আইনজীবী ইন্দিরা জয়সিং : চিকিৎসকদের আইনজীবী বলেন, ক্রাইম সিনে অনেকেই উপস্থিত ছিলেন। চাইলে তাঁদের নাম মুখ বন্ধ খামে আমরা সিবিআইকে দিতে পারি। কিন্তু আমরাতা কোর্টের মধ্যে বলবো না।
প্রধান বিচারপতি (সময় ১১.২২) : যে চালান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এই রিপোর্টে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বিস্তারিত জানানো হয়েছে পোস্টমার্টমের প্রসেস নিয়ে। তথ্য প্রমান নষ্ট করা হয়েছে কিনা, অন্য কনো ব্যক্তি যুক্ত রয়েছে কিনা প্রত্যেকটি বিষয়ে খতিয়ে দেখা হয়েছে এই সকল বিষয় জানানো হয়েছে এই রিপোর্টে।

আরো পড়ুন : 2 incidents of rape of minors : BJP-শাসিত রাজ্যে দু’দিনে পর পর ২টি নাবালিকা ধর্ষণের ঘটনা, অভিযুক্ত এখনো অধরা
সুপ্রিম নির্দেশের পরেও উইকিপিডিয়া-তে এখন রয়ে গিয়েছে নির্যাতিতার নাম ও ছবি
সিলিসিটর জেনারেল (সময় ১১.৪৪) : উইকিপিডিয়া-থেকে এখনো মুছে ফেলা হয়নি নির্যাতিতার নাম ও ছবি।
প্রধান বিচারপতি : আমরা এই বিষয়ে নির্দেশ দেব, নির্যাতিতার নাম ও ছবি থাকতে পারে না।
কাউন্সেল : মহামান্য আদালতের নির্দেশ পাওয়ার পরেই আমরা যোগাযোগ করেছিলাম। আমাদের বলা হয়েছিল, যে সেন্সর করা যাবে না।
সিলিসিটর জেনারেল : এই বিষয়টা সেন্সর করার নয়। অপরাধ না করার কথা বলা হয়েছে।
প্রধান বিচারপতি : বিষয়টি আমরা দেখছি।
প্রধান বিচারপতি : নির্যাতিতার পরিবার এবং জুনিয়ার চিকিৎসকেদের আইনজীবীদের প্রত্যেককে বুঝতে হবে তদন্তে কী উঠে আসছে, তা যদি আমরা প্রকাশ্যে আনি ,তাহলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে।
প্রধান বিচারপতি : আমরা স্টেটাস রিপোর্ট দেখলাম। আমরা একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই আমরা যে সকল বিষয়গুলিতে প্রশ্ন তুলে ছিলাম সব প্রশ্নের উত্তর সিবিআই-এর তরফে দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি (সময় ১১.১৭) : বার অ্যাসোসিসয়েশনের আইনজীবীরা যে পক্ষেই থাক, আমরা তাঁদের নিরপত্তার বিষয়টা অবশ্য দেখবো।
এদিন শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল প্রধান বিচারপতির বেঞ্চের কাছে লাইভ স্টিমিং নিয়ে আবেদন করে বলেন আপনারা যদি লাইভ স্টিমিং করেন তাহলে অনেক রকম মন্তব্য করা হচ্ছে।
যাতে আমাদের রেপুটেশন প্রশ্নের মুখে পড়ছে। এছাড়াও এই মামলার সাথে আবেগ যুক্তি জড়িত আছে। সিব্বালের দাবি ধর্ষণ,অ্যাসিড ছোড়ার মতো হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। তাই লাইভ স্টিমিং বন্ধ হওয়ার আর্জি জানাচ্ছি। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতি।

