Mamata : SIR-এর মধ্যেই DM-কে মমতার হুঁশিয়ারি, ৩-৪ জন বিজেপির হয়ে কাজ করছেন,পিছিয়ে যাচ্ছে SIR সময়সীমা ?
Mamata
কেয়া সরকার : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) জেলাশাসকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক ডাকেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী আচমকা বৈঠকে আসার আগে সব জেলাশাসকের ফোন বাইরে রাখতে হয়।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) মামলায় সুপ্রিম কোর্টে ‘জয়’ মিলতেই জেলাশাসকদের বৈঠকে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর ডাকা জেলাশাসকদের (যাঁরা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিকও বটে) সেই বৈঠকে হঠাৎই মুখ্যমন্ত্রী চলে আসেন।
বিজেপি সরকারের হয়ে কাজ করছেন তিন-চারজন জেলাশাসক :
তিনি দাবি করেন যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছেন তিন-চারজন জেলাশাসক। তাঁরা আদতে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে কাজ করেন, সেটাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি নির্দেশ দেন যে জেলাশাসকদের কঠোরভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। তথ্যগত অসংগতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যাতে কাউকে হেনস্থার মুখে পড়তে না হয়।
আরো পড়ুন : Indian Railways : ভারতের দ্রুততম রেলের মালিক ভারতীয় রেল নয় ! বন্দে ভারত এক্সপ্রেসের মালিক কে জানেন ?
এসআইআরের সময়সীমা পিছিয়ে যাচ্ছে ?
আর সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী যখন জেলাশাসকদের উপরে সেই ‘চাপ’ বজায় রাখলেন, তখন এসআইআরের দিনক্ষণ বৃদ্ধির বিষয়ে কমিশন ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এসআইআরের শুনানি-পর্ব শেষ হওয়ার কথা আছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কমপক্ষে ১০ দিন বাড়ানো হতে পারে শুনানির মেয়াদ।
শুনানির সময়সীমা বাড়ানো হলে স্বভাবতই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে। আপাতত আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে। সেটা যে পিছিয়ে যাবে, তা একপ্রকার নিশ্চিত বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।
ফেব্রুয়ারির মধ্যেই ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য কমিশনের :
যদি সেটাই হয়, তাহলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়টিও পিছিয়ে যাবে। ২০২১ সালে ফেব্রুয়ারির শেষলগ্নে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। এবারও সেরকমই করা হবে বলে ইঙ্গিত মিলছিল। কিন্তু সুপ্রিম কোর্টে কমিশন ধাক্কা খেতেই ছবিটা পালটে গিয়েছে। সূত্রের খবর, কিছুটা দেরি হলেও ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চাইছে কমিশন।
এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের একাংশ :
১) তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতেই হবে। শহরের ওয়ার্ড অফিসে এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে সেই তালিকা দেখাতে হবে কমিশনকে।
২) তালিকা প্রকাশের পরে ১০ দিন দিতে হবে। যাঁরা নথি দেননি বা আপত্তি জানাতে পারেননি, তাঁদের স্বার্থে সেই সময় দিতে হবে কমিশনকে।

আরো পড়ুন : LPG Price Hike : বছরের শুরুতেই ধাক্কা ! বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, দেখে নিন কতটা বাড়ল
