Mamata : নবেল জয়ী থেকে ক্রিকেটারকে ডাক,হেনস্থা, মৃত্যু ৭৭ ! বললেন জানি লাভ নেই, জ্ঞানেশকে ফের চিঠি ‘মমতার’

Mamata : নবেল জয়ী থেকে ক্রিকেটারকে ডাক,হেনস্থা, মৃত্যু ৭৭ ! বললেন জানি লাভ নেই, জ্ঞানেশকে ফের চিঠি ‘মমতার’

Mamata

মুনাই ঘোষ : বাংলায় এখন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআরের শুনানি চলছে। এসআইআরের-এর এই প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ, মমতা গত ৪ ফেব্রুয়ারির পর ফের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata
Mamata
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Udisha Plane Crash : জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হল ইন্ডিয়াওয়ান বিমান, আহত ৬, কী ভাবে দুর্ঘটনা ,তদন্তের নির্দেশ

জ্ঞানেশ কুমারকে কর্তব্যের পাঠ পরিয়ে চিঠি মমতার :

এদিন তিন পাতার চিঠিতে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেন, উদ্দেশ্যপ্রনদিত ভাবে এসআইআর শুনানিতে ডেকে নিয়ে সাধারণ নাগরিকদের জীবন যাপনের অধিকার এবং সাংবিধানিক অধিকারের চরম অসন্মান করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের চিঠিতে লিখেন, এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, ‘ কবি জয় গোস্বামী থেকে শুরু করে নোবেলজয়ী অর্থনীতিবীদ অমর্ত্যসেন। এছাড়াও ডাকা হয়েছে ক্রিকেটার মহম্মদ শামি থেকে অভিনেতা দেব। বাদ যায়নি ভারত সেবাশ্রমের মহারাজও। এসআইআর আতঙ্কে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭ জনের।

আরো পড়ুন : Siliguri : বড় মাপের মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ ! ৫০৪ গ্রাম ব্রাউন সুগার সহ আটক ১ যুবক

কমিশনের প্রতি মমতার তীব্র ভর্ৎসনা :

শনিবারের হাতে লিখা চিঠিতে জ্ঞানেশকুমারকে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি অত্যন্ত মর্মাহত এবং বিরক্ত। নির্বাচন কমিশন যে ভাবে লাগাতার সাধারণ নাগরিকদের উপর হেনস্থা চালাচ্ছে, তা নজিড়বিহীন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, ইতিমধ্যেই এই প্রক্রিয়ার জেরে আতঙ্ক ও হয়রানিতে রাজ্যে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যার চেষ্টা করেছে ৪ জন। এছাড়াও ১৭ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধোন বা ‘এসআইআর’ প্রক্রিয়া সম্পূর্ণ যান্ত্রিক এবং মানবিকতা বর্জিত। যা, গণতন্ত্রের মূল কাঠামোয় আঘাত হানছে।

উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেও কিন্তু শুক্রবার “দিল্লি চলো” ডাকের পর শনিবারের লিখা চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতীক বিশেষজ্ঞরা।

আরো পড়ুন : Mamata : পেন ড্রাইভ আছে, BJP বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি নিয়ে হুঁশিয়ারি “মমতার”,দলের তথ্য “চুরির”চেষ্টা হয়েছে…

জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রীর বড় প্রশ্ন এবং অভিযোগ :
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর নিয়ে জ্ঞানেশকুমারকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এবং অভিযোগ,

অভিযোগ : এআই ( AI ) ব্যাবহার করে সামান্য বানান ভুল বা বয়সের ছোটখাটো ফারাক খুঁজে বের করে নাগরিকদের দিনমুজিরি নষ্ট করে শুনানির জন্য ডাকা হচ্ছে। চিঠির শেষভাগে একটি ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “আমি জানি আপনারা কনোও উত্তর দেবেন না। কিন্তু জানানো আমার কর্তব্য।

আরো পড়ুন : Nadia : ইডি-CBIকে হাতিয়ার করে চমকাচ্ছে,মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, মতুয়া ভাইরা অবৈধ : অভিষেক

প্রশ্ন : কমিশনের কাছে মমতার পশ্ন , এই এসআইআরের বিশিষ্টজনেদের হেনস্থা ও নাগরিকদের ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া। গঠনমূলক কাজের বদলে কেন এই মৃত্যু মিছিল দেখতে হবে রাজ্যকে ? নোনেলজয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেনের নাম উল্লেখ করে চিঠিতে মমতা লিখেছেন, “একজন নবপতির বিশ্ববরেণ্য বুদ্ধিজীবীকেও কমিশনের আধিকারিকদের সামনে সশরীরে হাজির হয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হচ্ছে। এর চেয়ে আর লজ্জার বিষয় কী হতে পারে

আরো পড়ুন : Watch : আই-প্যাকে ইডি অভিজান নিয়ে শাহের দফতরের বাইরে ধর্ণা,পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি সাংসদের, দেখুন

চারজন বিশেষ রোল পর্যবেক্ষক :

এদিকে, আরেকটি ঘটনায়, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে SIR অনুশীলন তদারকির জন্য আরও চারজন বিশেষ রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে। নবনিযুক্ত পর্যবেক্ষকরা হলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক সন্দীপ রেওয়াজি রাঠোর, ত্রিপুরার আদমশুমারি পরিচালক রতন বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উপ-সচিব ডঃ শৈলেশ এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পরিচালক বিকাশ সিং। রাজ্যে SIR প্রক্রিয়া তদারকির জন্য পূর্বে ১৮ জন রোল পর্যবেক্ষক এবং একজন বিশেষ রোল পর্যবেক্ষক নিয়োগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : Dakshin Dinajpur : মহারাষ্ট্রে আটক পরিযায়ী শ্রমিকদের নির্যাতন,দক্ষিন দিনাজপুরে বিজেপির সমালোচনা করলেন অভিষেক

এখনও অসুস্থ এবং বয়স্ক নাগরিকদের শুনানির জন্য ডাকা হচ্ছে :

তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সাথে দেখা করে জানিয়েছিল যে এখনও অসুস্থ এবং বয়স্ক নাগরিকদের শুনানির জন্য ডাকা হচ্ছে।

আরো পড়ুন : ED Rate in I-PACK Office LIVE : I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা, প্রতীকের বাড়িতে মুখ্যমন্ত্রী ! মমতা বললেন পার্টির তথ্য চুরি করতে ইডি হানা

দেশের বাইরে বা রাজ্যের বাইরে থাকা এবং কাজ করা লোকদের জন্য একটি আদেশ জারি করা হলেও, পরিযায়ী শ্রমিকদের জন্য এখনও পর্যন্ত কিছুই করা হয়নি। প্রতিনিধিদলটিতে ছিলেন মন্ত্রী পুলক রায়, শশী পাঁজা এবং বীরবাহা হাঁসদা, বিধায়ক সেউলি সাহা এবং সাংসদ পার্থ ভৌমিক।

Mamata
Mamata

আরো পড়ুন : LPG Price Hike : বছরের শুরুতেই ধাক্কা ! বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, দেখে নিন কতটা বাড়ল

Leave a Comment