Mamata : সরব কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে, ‘দয়া চাই না’ ! ভরা জনসভায় কেন্দ্রীয় অর্ডার কপি কুচি কুচি ছিঁড়ে ফেললেন মমতা
Mamata
প্রশান্ত বর্মন : মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষাররর্থে ও এসআইআরের চক্রান্তের বিরুদ্ধে কোচবিহার জেলার রাসমেলা মাঠে জনসভস করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গেল। এদিন একশোদিনের টাকা থেকে আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এদিন মঞ্চ থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন, ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে। উত্তরবঙ্গের অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি। অথচ সাতটি জেলার জন্য ভোট নেয় ওরা কিন্তু কাজ করি আমরা।
তিনি আরো বলেন, একশোদিনের কাজ ৪ বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে আবাস যোজনা। বন্ধ গ্রামীন রাস্তার কাজও। কিন্তু হিংসার তো কোনও ওষুধ হয় না।
এদিন মঞ্চ থেকে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি ছিড়ে দিয়ে বলেন, টাকা দিতে শর্ত চাপাচ্ছে কেন্দ্র। কেন্দ্রের লেবার বাজেটের শর্ত কোনওভাবেই মানছেন না।
মঞ্চে কেন্দ্রের চিঠি ছিড়ে ফেললে কেন্দ্রের চালাকি তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের চিঠি ছিড়ে ফেললে কেন্দ্রের চালাকি তুলে ধরে বলেন, ডিসেম্বর মাসে যদি দেনও কিছু তাহলে মার্চ মাসে বাজেট সেস অর্থাৎ অর্থবর্ষ শেষ। তখন বলবেন করতে পড়লেন না। কারন দু’মাসে টেন্ডার করে সবকিছু সম্ভব না। তার উপর এখন এসআইআর হচ্ছে।

একশো দিনের কাজ বাংলাই করবে
এদিন কেন্দ্রের অর্ডার নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভের সাথে বলেন, হঠাৎ করে একটা চিঠি দিয়েছে আমদের। তাতে বলেছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। বলছে ট্রেনিং দিতে হবে, তারপর কাজ দিতে হবে।
আরো পড়ুন : SIR in Sonagachi : যৌনকর্মীদের SIR-এর বিশেষ ক্যাম্প এবার সোনাগাছিতে, থাকবেন সিইও মনোজ কুমার,কবে এই শিবির
মমতা বলেন, কিন্তু কবে ট্রেনিং দেবেন ? কবে কাজ দেবেন ? আমি বলছি এই কাগজের কনো মূল্য নেই। তোমাদের ভিক্ষা চাই না, একশো দিনের কাজ বাংলাই করবে। এই বলতে বলতে মঞ্চ থেকে সকলের সামনেই কেন্দ্রের অর্ডার কপি টুকরো টুকরো করে দেন তিনি।
বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে, বাংলার সরকার যে একাধিক জনমুখী প্রকল্প সামন আনছেন তারও খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কার্যত হুঙ্কারের সুরেই বলেন, “বাংলা কোনওদিন মাথনত করেননি এবং করবেও না। বাংলা মাথা উঁচুকরে চলতে জানেন।

আরো পড়ুন : LPG Price Cut : মাসের প্রথম দিনেই দাম কমলো রান্নার গ্যাসের, শহরভিত্তিক আপডেটেড রেট দেখুন