অমিত শর্মা : ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র রিপোর্টে মিলল উদ্বেগজনক তথ্য। সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাপিয়ে গিয়েছে, পড়ুয়াদের আত্মহত্যার হার। বুধবার সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। দেশে ছাত্র আত্মহত্যার সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। আত্মহত্যার হার বার্ষিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে শুধু ছাত্রদের আত্মহত্যার হার বেড়েছে ৪ শতাংশ। আরো জানা গিয়েছে, বিগত ২০২২ সালে আত্মঘাতী পড়ুয়ার ৫৩ শতাংশই ছিল পুরুষ। মনোবিদদের মতে ছাত্রদের আত্মহত্যা করার প্রবণতার জন্য দায়ী করেছেন, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছোতে না পারা, পরীক্ষায় ভালো ফল না হওয়া, ব্রেক আপ সহ নানা কারনে অবসাদ বা হতাশগ্রস্ত হয়ে পড়ুয়ারা আত্মহত্যার পথ বেছে নেওয়ার।
এই বিষয়ে হিসেবে মনোবিদ বিশেষজ্ঞের পরামর্শ, সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গোড়ে তোলা এবং তাদের সকল সমস্যা মোযোগ দিয়ে শোনা। এনসিআরবি-র এই রিপোর্ট তৈরি করেছে পুলিশে দায়ের হওয়া এফআইআরের ওপর ভিত্তি করে। তবে প্রতিবেদনে উল্লেখ করা পরিসংখ্যানের থেকে বাস্তবে ছাত্র আত্মহত্যার সংখ্যা অনেক বেশি এমনটাই মত একাংশের।
