4 robbers arrested : পরিকল্পনা ছিল ব্যাঙ্ক ডাকাতি, জমায়েত হতেই ৪ দুষ্কৃতিকে আগ্নেয়স্ত্র সহ ধরল রায়গঞ্জ থানার পুলিশ
4 robbers arrested
প্রজয় চক্রবর্তী : অতর্কিত অভিযান চালিয়ে বড়সর ডাকাতির পরিকল্পনা বাঞ্চাল করল পুলিশ। গভির রাতে ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতিরা। রায়গঞ্জ থানার অন্তর্গত রায়গঞ্জ শহর ঘেষা গ্রাম সুভাষগঞ্জ এলকায় জমায়েত হয় ৭ থেকে ৮ জনের দুষ্কৃতির দল। পরিকল্পনা ছিল মধ্যরাতে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে লুট করা।
Table of Contents
কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতি রায়গঞ্জ থানার আইসি বিশ্বেস্বর রায় সরকারের নেতৃত্বে রায়গঞ্জ থানার স্পেশাল পুলিশ দল মঙ্গলবার মধ্যরাতে সুভাষগঞ্জ বাজার হানা দিয়ে ৪ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।

আরো পড়ুন : Arrested 1 accused : গলার চেনে বাঁচিয়ে দিল জীবন, স্ত্রীকে সামনে থেকে গুলি করে পালাল স্বামী ! বারাতজোরে রক্ষা
পুলিশ জানিয়েছে, চারজনকে গ্রেপ্তার করা হলেও মোট সাত থেকে আট জনের দুষ্কৃতিদের দল একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে জড়ো হয়েছিল।
৪ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের কাছে ছিল উন্নত মানের আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই রায়গঞ্জ থানার বাসীন্দা।

আরো পড়ুন : 1 women murder case : আসামের ভ্লগার তরুণীকে কুপিয়ে খুন,হোটেলে ২দিন মৃতদেহের সাথেই কাটাল যুবক
A group of 7 to 8 miscreants gathered in Subhashganj area of Ghesha village under Raiganj police station
The plan was a bank robbery
The police of Raiganj police station caught 4 miscreants with firearms
ধৃতরা হলেন, সুভাষগঞ্জের বাসিন্দা গৌরব সরকার (২৫) ,সুভাষ গঞ্জের বাসিন্দা সুজয় দাস (২৮), সুভাষ গঞ্জের বাসিন্দা রাকেশ পাসমান (২৫) এবং কাঞ্চনপল্লির বাসিন্দা সুমন সরকার (৩৪)। বাকি দুষ্কৃতিদের খোঁজেও জোর তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
বুধবার পুলিশ ওই ধৃত চারজনকে রায়গঞ্জ আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অপরাধ দমনে বড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ।

আরো পড়ুন : IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ
