2 minor girl raped incident : একি জেলায় ২৪ ঘন্টায় জোড়া ধর্ষণ,৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ!
2 minor girl raped incident
বিশ্বজিৎ মন্ডল : ফের ধর্ষণের খবর উঠে এলো মুর্শিদাবাদের বড়ঞ্চা থেকে। বড়ঞ্চা থানা এলকায় শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোন থেকে পাঁচ বছরের এক শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরিদ্ধে।
Table of Contents
পাঁচ বছরের শিশুকে খুঁজতে খুঁজতে পাশের জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ওই শিশু কন্যাকে। ঘটনাস্থলেই পরিবারে লোকেরা হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত যুবককে। শিশুটিকে জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা ওই অভিযুক্ত যুবককে গণধোলাই দেয়।

আরো পড়ুন : Ritabrata : তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছে ঋতব্রত! কৃতজ্ঞতা মমতা-অভিষেককে
In Murshidabad district, 2 incidents of sexual abuse of minors occurred in 24 hours
The 5-year-old child was admitted to the Kandi sub-district hospital with serious injuries
In two separate incidents, the police arrested the accused from two different places, a 5-year-old child who was sexually assaulted and a 15-year-old minor
আরো পড়ুন : Civil War In Syria : সিরিয়ায় চতুর্থ শহর দখল নিল বিদ্রোহীরা! ভারতীয়দের জন্য জরুরি নম্বর ঘোষণা
তরিঘরি গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রেপ্তার করে ওই যুবককে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার।
শিশুটিকে তুলে নিয়ে যেতে প্রথম দেখেন শিশুটির বাবার এক বন্ধু। অর্থাৎ শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী নির্যাতিতা শিশুটির বাবার বন্ধু জানান, ওর বাবার সাথে ছাদে বসে গল্প করছিলাম। সন্ধ্যার ঠিক আগে আগ, শিশুটি তখন উঠনে খেলা করছিল।
হঠাৎ দেখি একটা যুবক ছেলে ওকে কলে তুলে নিয়ে চলে গেল। প্রথমে ভেবেছিলাম প্রতিবেশী পরিচিত কেউ হবে হয়তো। কিন্তু তৎখনাত মনে খটকা লাগতেই এর বাবাকে জানালাম। এরপর ছাদ থেকে নেমে এসে খোঁজা খুঁজি শুরু করি।
আরো পড়ুন : Mamata-Governor : অবশেষে মমতার পছন্দেই শিল মহর রাজ্যপালের! কোন কোন বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

অনেক খোঁজার পর কোথাও না পেয়ে পরে বাড়ির পাশের একটি জঙ্গলে আমরা এবং গ্রামের কিছু লোক খুঁজতে যাই। জঙ্গলের ভেতরে গিয়ে দেখি ও শিশুটির সাথে খারাপ কাজ করছে। সেখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করতেই গ্রামের লোকেরা ওই যুবককে গণধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মুর্শিদাবাদে দ্বিতীয় ধর্ষণের ঘটনা
পাঁচ বছরের শিশুর ধর্ষণের অভিযোগের পরই ২৪ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদে আরো এক ধর্ষণের অভিযোগ উঠে এলো। জানা গিয়েছে এক নাবালিকাকে ৩দিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করা হয়েছে। অভিযোগ দায়ের হতেই পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলকায়।
উল্লেখ্য, জয়নগরের নবম শ্রেণির ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনায় কয়েকদিন আগেই ৬১ মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এরপরেও ফেরেনি হুঁশ। ঘটেই চলেছে ধর্ষণ ও খুনের মতো নক্কাড় জনক ঘটনা। গোটা দেশ জুড়েই ক্রমবর্ধমান এই সকল ঘটনা।

আরো পড়ুন : Sandeshkhali incident Live : বিজেপি নেতার বাড়ির পরিচারিকার রহস্য মৃত্যু! পরিবারের ধর্ষণ করে খুনের অভিযোগ
