2 incidents of rape of minors : BJP-শাসিত রাজ্যে দু’দিনে পর পর ২টি নাবালিকা ধর্ষণের ঘটনা, অভিযুক্ত এখনো অধরা
2 incidents of rape of minors
তীর্থঙ্কর মুখার্জি : নক্কাড়জনক ঘটনা ঘটল বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে। সেটাও একটি নয় দু’টি এবং পর পর নাবালিকা ধর্ষনের ঘটনা সামনে উঠে এলো। এই ঘটনার পর ত্রিপুরাবাসীর কাছে এখন একটাই প্রশ্ন কী করছে রাজ্য সরকার। পুলিশ প্রথম অভিযুক্তকে ধরতে সক্ষম হলেও দ্বিতীয় অভিযুক্ত এখনো অধরা।
Table of Contents
প্রথম ধর্ষণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরায়। পুলিশ সূত্রে খবর, এক নাবালিকা দোকান থেকে বাড়ির কেনাকাটা করে বাড়ি ফেরার পথে অপহরণ হয়। সেই নাবালিকাকে সেখানে অভিযুক্তরা তুলে নিয়ে গিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর সেখানে তাকে গেলে রেখে দিয়ে চলে যায়। অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে।
পুলিশ তদন্তে নেমে শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার করে। এই রেশ কাটতে না কাটতেই ঠিক একদিন পর আবার ঘটে সেই ঘটনার পুনরাবৃত্তি। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্কুল থেকে ফেরার পথে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে এমনটাই অভিযোগ পরিবারে তরফে। ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে বাড়ির পাশে একটি জায়গায় ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ত্রিপুরায়।

2 incidents of rape of minors
2 incidents of rape of minors occurred in Tripura state in two consecutive days
পরিবারের তরফে জানানো হয় তাঁদের মেয়ে স্কুল থেকে বাড়ি না ফেরায় তাঁদের সন্দেহ হয় মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর নাবালিকাকে অচৈতন্য বস্থায় তাঁর বাড়ির কাছেই একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরো পড়ুন : Kejriwal Breaking : জেল থেকে বেড়িয়ে বড় ঘোষনা কেজরীবালের! ইস্তফা দিচ্ছেন মুখ্যমন্ত্রী পদ থেকে
এই ঘটনা দুটি সামনে আসতেই সমাজ সচেতন মানুষের তরফে প্রশ্ন তোলা হয়েছে, আরজি কর কান্ডে যখন তোলপার। ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সব সম্প্রদায়ের মানুষ তখন দেশের বিভিন্ন প্রান্তে উঠে আসছে একের পর এক ধর্ষণের মতো নক্কার জনক ঘটনার খবর।

তাহলে কী এবার সত্যি সময় এসেছে বাংলার মুখ্যমন্ত্রী এবং বিষজ্ঞদের জোরালো দাবি যে ধর্ষণকারীদের ফাঁসির মতো দ্রুত কঠোর আইন প্রণয়নের। তবে এই বিষয়ে এখনো কেনো অগ্রাণী কনো ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না কেন্দ্র সরকারের তরফে।
