2 CRPF & Police Injured In Encounter : সেনার সাথে জঙ্গদের মুহুমুহু গুলির লড়াই! আহত ২ জাওয়ান ও পুলিশ ! উত্তপ্ত শ্রীনগর
2 CRPF & Police Injured In Encounter
তীর্থঙ্কর মুখার্জি : শ্রীনগরের খনিয়ারে জঙ্গিদের উপস্তিতির খবর আসে সেনাবাহিনীর কাছে। সেই মতো পুলিশ ও সেনাবাহিনি যৌথ উদ্যোগে ওই এলকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা-পুলিশের উপস্তিতি টের পেতেই জঙ্গিরা অনর্গল গুলি চালাতে শুরু করে।
Table of Contents
সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে দুই সিআরপিএফ (CRPF) জওয়ান এবং দুই পুলিশ (POLICE) সদস্য আহত হয়েছেন,তাদের সেনাবাহিনীর 92 ঘাঁটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্টো দিক থেকে সেনাবাহিনীর তরফে পাল্টা জবাবি হামলা চালানো হয়। সকাল সকাল জঙ্গি ও সেনার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠে শ্রীনগর। সম্প্রতি উপত্যকা বারবার জঙ্গি হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নার মনোজ সিনহা নিরাপত্তা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

2 CRPF & Police, Cops Injured In Encounter At J&K Srinagar
2 CRPF Jawans and 2 Policemen were injured in an encounter with terroriss in the Khanyar area here on Saturda, official said
A day earlier on Friday, militants attacked two migrant workers in central Kashmir’s Budgam district

আরো পড়ুন : Live-3 Child Dead : বাজি ফাটাতে গিয়ে বড় দুর্ঘটনা,আগুনে পুড়ে মৃত ৩ শিশু, আশঙ্কাজনক আরো ২
সেই উচ্চ পর্যায়ের বৈঠকে জঙ্গিদের ধরতে এবং জঙ্গি হামলার প্রতিরোধ করার নির্দেশ দেন। স্থানীয় সূত্রে খবর আজ নয় বেশ কয়েকদিন ধরে মাঝে মধ্যেই সেনা-জঙ্গিদের মধ্যে গুলিড় লড়াই চলছিল আজ তদন্ত জোরতোর শুরু হলে তা চরম আকার নেয়।
প্রসঙ্গত ,একদিন আগেই শুক্রবারই মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় জঙ্গিরা দুই পরিযায়ী শ্রমিকের উপর হামলা চালায়। সেই জঙ্গি হামলায় গুরুতর যখম হয় ওই দুই শ্রমিক।
এবং তাঁরা নিকটবর্তি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। সেই রেশ কাটতে না কাটতে আজ শনিবার ফের ইনকাউন্টারের ঘটানায় উত্তপ্ত হয়ে উঠল শ্রীনগর।
আরো পড়ুন : 1 body recovered : কালীপুজোর রাতে ভয়াবহ কান্ড ! পরে রয়েছে দেহ, কিছুটা দুরে রক্তে মাখা কাটা মুন্ডু

