17 Feet Python : আসাম বিশ্ববিদ্যালয়ে উদ্ধার হল ১০০ কেজি ওজনের অজগর, দেখুন সেই ভিডিও
17 Feet Python
লক্ষী শর্মা : গত সপ্তাহে আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাসের কাছে প্রায় ১০০ কেজি ওজনের একটি ১৭ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। বিশাল আকৃতির এই পাইথনটি জনবসতিপূর্ণ বরাক উপত্যকার এলাকায় পাওয়া সবচেয়ে বড় সরীসৃপ।
Table of Contents
অজগরটিকে ১৮ ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গার্লস হোস্টেল নম্বর ১ এর কাছে প্রথম দেখা যায়। বৃহৎ আকারের ওই অজগরটিকে দেখে ক্যাম্পাসে রিতি মতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র ও স্থানীয়রা বিশাল সাপের এক ঝলক দেখতে সেখানে জড়ো হয়।

আরো পড়ুন : New Education Policy: শিক্ষা ব্যবস্থায় বড় বদল, কোন কোন ক্লাসে ফিরছে পাশ-ফেল, জারি বিজ্ঞপ্তি
A 17-foot-long Python, weighing nearly 100 kg ,was found near Assam Universit’s Silchar campus last week
It was the largest Paython seen in Barak Valley’s inhabited areas
Panic as Studens,locals gathered to see the giant reptile
আরো পড়ুন : Sunny Leone: BJP শাসিত রাজ্যে মহিলা আর্থিক ১০০০ টাকা ভাতা পাচ্ছে সানি লিওনি! বিরোধীদের জোর আক্রমন

উদ্ধার হওয়া বিশাল আকৃতির অজগরটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্র এবং বন্যপ্রাণী কর্মকর্তারা অজগরটিকে ধরার জন্য একসঙ্গে কাজ করছেন। বরাক উপত্যকা বন্যপ্রাণী বিভাগের নেতৃত্বে উদ্ধার অভিযানের অংশ হিসাবে অজগরটিকে তুলে নিয়ে যেতে প্রায় ১০ জনেও হিমসিম খাচ্ছে।
আরো পড়ুন : Killed 3 Terrorists : যোগী রাজ্যে মুহুর্মুহ গুলির শব্দ ! পুলিশের গুলিতে খতম ৩ সন্ত্রাসী, উদ্ধার বিপুল অস্ত্র
এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বেশ কয়েকজন ছাত্র দেখতে পায় অজগরটি একটি বড় ছাগল খাওয়ার পরে, বনের দিকে ফিরে যাচ্ছে। প্রথমে ভয় পেলেও সাহসিকতা দেখিয়ে বেশ কয়েকজন ছাত্র সরীসৃপটিকে ধরে রাখতে সক্ষম হয় এবং বন বিভাগ ঘটনাস্থলে এসে পৌঁছলে তাঁদের কাছে হস্তান্তর করে।
বরাক উপত্যকা বন্যপ্রাণী কর্মকর্তারা পরে নিশ্চিত করেছেন যে সাপটিকে নিরাপদে একটি উপযুক্ত আবাসস্থলে স্থানান্তরিত করা হয়েছে।

আরো পড়ুন : Raiganj : শহরে প্রবেশে নিষেধাজ্ঞা! গ্রামীণ টোটো চালকদের বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারী
