12 injured in grenade attack : শ্রীনগরের বাজারে জঙ্গিদের গ্রেনেড হামলা, ফের রক্তাক্ত হল উপত্যকা
12 injured in grenade attack
তীর্থঙ্কর মুখার্জি : গুলির লয়ারাইয়ের পর এবার গ্র্যানেড হামলা চালাল জঙ্গিরা। রবিবার বিকেলে শ্রীনগরের একটি বাজারে সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে গ্রানেড ছুড়ে সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় কমপক্ষে ১২জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
Table of Contents
আহতদের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে (এসএমএইচএস) স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (৩নভেম্বর) বিকেলের নাগাদ শ্রীনগরের টুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে।

J&K : 12 civilians injured in grenade attack in Srinagar
The blast occurred at the Sunday market near the Tourist Reception centre in Srinagar
At least 12 civilians were Injured in a grenade attack
জানাগিয়েছে রবিবারদিন করে টুরিস্ট রিসেপশন সেন্টার থেকে লালচক পর্যন্ত, রেসিডেন্সি রোডে একটি বড় বাজার বসে সেখানেই জঙ্গিরা সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে গ্রানেড ছোড়ে জঙ্গিরা। কিন্তু তাঁদের ছোড়া গ্রানেডটি নিশানা মিস হয়ে লাগে বাজারের এক ফেরিওয়ালার ভ্যানগাড়িতে।

এলকাটি সিআরপিএফদের রেসিডেন্সিয়াল হওয়ায় জঙ্গিদের পাকরাও করতে মুহূর্তের মধ্যেই ঘিরে ফেলে জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জাওয়ানরা। চলছে জোর তল্লাশি।

এইদিকে রবিবারের ব্যাস্ত বাজারে গ্রানেড হামলায় বাজারে আসা লোকেরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেদেয়। এদিনের ঘটনায় তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
উল্লেখ্যা শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর হাতে লস্কির-ই-তৈবার সাথে যুক্ত একজন শীর্ষ পাকিস্থানী সন্ত্রাসী নিহত হওয়ার একদন পর এই গ্রানেড হামলা চালাল জঙ্গিরা।

