10 elephants died in 3 days : বিজেপি শাসিত রাজ্যে হাতির মৃত্যু মিছিল,৩ দিনে মৃত্যু ১০,জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
10 elephants died in 3 days
অমিত শর্মা : হাতির মৃত্যু মিছিল বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে। তিনদিনে হাতির মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০। মৃত হাতিগুলি প্রত্যেকেই স্ত্রী। একসঙ্গে এতগুলি হাতির আকস্মিক মৃত্যুতে কপালে ভাঁজ পড়েছে বন দফতরের আধিকারিকদের। হাতির মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন বন্যপ্রাণী কর্মীরা।
Table of Contents
হাতির মৃত্যুর খবর পেয়ে বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে হাতির মৃত্যুর ঘটনায় ১৩টি হাতির পালের মধ্য থেকে ঘটেছে। হাতিগুলিকে উদ্ধার করা হয়েছে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতৌলির সালখানিয়া বিটে এবং পাটৌর কোর রেঞ্জে।
আরো পড়ুন : Live-3 Child Dead : বাজি ফাটাতে গিয়ে বড় দুর্ঘটনা,আগুনে পুড়ে মৃত ৩ শিশু, আশঙ্কাজনক আরো ২

Police personnel and other officials at the Bandhavgarh Tiger Reserve after the death of 7 elephents, in Umaria District
অসুস্থ হাতি গুলির চিকিৎসা শুরু করে বনবিভাগ। চিকিৎসা চলাকালীণ মঙ্গলবার আরো ৩ টি হাতির মৃত্যু হয়। এরপর বুধবার আরো ১টি হাতির মৃত্যু হয়। এরফলে হাতির মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০টি। পরপর হাতির মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসে মধ্যপ্রদেশে সরকার। শুক্রবার ভোপালে এই বিষয়ে জরুরি বৈঠকে বসে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী মোহন যাদব।
আরো পড়ুন : 1 body recovered : কালীপুজোর রাতে ভয়াবহ কান্ড ! পরে রয়েছে দেহ, কিছুটা দুরে রক্তে মাখা কাটা মুন্ডু
Police personnel and other officials at the Bandhavgarh Tiger Reserve after the death of 7 elephents, in Umaria District
Samples sent to IVRI, MP Forencsic Laboratory
MP : 10 Wild Elephants Dies In Bandhavgarh In One Week

এখনো পর্যন্ত ১০টি হাতির মৃত্যুর খবর সামনে এলেও মধ্যপ্রদেশ বনবিভাগ হাতি মৃত্যুর সংখ্যাটা জানিয়েছে মোট আটটি। দু’টি হাতি চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ। একটি হাতি এখনো চিকিৎসাধীন। বাকি দুটি হাতি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়।
হাতি মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের কমেটির প্রধান তথা বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে বণ সংরক্ষক অতিরিক্ত প্রধান এল কৃষ্ণমুর্তি সংবাদ সংস্থা পিটিআই’কে জানান , মৃত হাতিগুলির নমুনা, লিভার, কিডনি ইত্যাদির মতো অঙ্গগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এছাড়াও এই ঘটনার সিট এবং স্পেশাল টাস্ক ফোর্স তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন : LPG price hike news : অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের প্রথম দিনেই বড় ধাক্কা, কতটা বাড়ল LPG-দাম
