1 killed in bomb blast : সাতসকালে জনবহুল বাজার এলকায় বোমাবাজি, চলল গুল, আহত ২ মৃত ১ ! এলকায় ব্যাপক উত্তেজনা

1 killed in bomb blast : সাতসকালে জনবহুল বাজার এলকায় বোমাবাজি, চলল গুল, আহত ২ মৃত ১ ! এলকায় ব্যাপক উত্তেজনা

Contents

1 killed in bomb blast

বিশ্বজিৎ মন্ডল : রবিবার উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক। এদিন সাতসকালে মানিকচকের চৌকি ধরমপুর জনবহুল বাজার এলকায় বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতিরা বোমাবাজির পাশাপাশি চার রাউন্ড গুলি চালিয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার জেরে ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Table of Contents

আহত হয়েছেন একজন সব্জি বিক্রেতা এবং অপরজন শিক্ষক। মৃত্যু হয়েছে এক কংগ্রেস নেতার। তিনি পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ ছিলেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মানিকচকের এই গ্রাম পঞ্চায়েত এলকা তৃণমূল এবং কংগ্রেসের সংঘর্ষ লেগেই রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের এক নেতাকে সেখানে খুন হতে হয়েছিল।

1 killed in bomb blast
1 killed in bomb blast
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Early morning, there was a bomb blast in the populated market area, there were gunshots, 2 were injured and 1 died

A vegetable seller and another teacher were injured. A Congress leader die

আরো পড়ুন : Awards Ceremony-24 : “রোটারি ক্লাব অফ কসবার” তরফে আইনজীবী তীর্থঙ্কর মুখার্জিকে বিশেষ সম্মান জ্ঞ্যাপন !

সে সময় অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। এবার কংগ্রেস নেতা খুন হল। এদিনের ঘটনার পর স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা নেতার দেহ রাস্তায় রেখে পথ অবরোধ করছে। তাঁদের অভিযোগ মৃত কংগ্রেস নেতা মহম্মদ সাইফুদ্দিনকে লক্ষ করেই এই হামলা চালিয়েছে দুষ্কৃতিরা।

1 killed in bomb blast
1 killed in bomb blast

ঘটনা স্থলে পৌঁছেছে মানিকচক থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করেছে। এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। পাল্টা স্থানীয় তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বিকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

আরো পড়ুন : LIVE-Meeting Update : কালীঘাটের বৈঠকেও জটিলতা, কী চাইছে ডাক্তাররা ? বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ Update এক ক্লিকেই

Leave a Comment