1 assailant caught : ভয়ঙ্কর কান্ড,পাঞ্জাবের স্বর্ণমন্দিরে গেটে প্রাক্তণ উপমুখ্যমন্ত্রীর উপর চলল গুলি, আটক ১
1 assailant caught
পিঙ্কি শর্মা : স্বর্ণমন্দিরের গেটে বুধবার সকালে চলল গুলি। গুলি চালানো হয় মন্দিরের প্রবেশদ্বারে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে। বিগত কয়েকদিন ধরেই ধর্মীয় শাস্তি হিসেবে স্বর্ণ মন্দিরের গেটে রিক্ষীর কাজ করছিলেন আকালি দলের নেতা সুখবীর। এদিনও একি ভাবে পায়ে প্লাস্টার নিয়ে স্বর্ণমন্দিরের গেটে সেবা করছিলেন সুখবীর।
Table of Contents
সেই সময়ই এক আততায়ী বন্ধুক বার করে এবং কাছ থেকে সুখবীর সিং বাদলকে গুলি চালায়। তার গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় প্রাণ। তাঁর উপর বন্ধুকধারী হামলাকারী নারায়ণ সিং চৌরাকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ধরে ফেলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সুখবীর সিং বাদল।
আরো পড়ুন : Hemtabad : শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট নেতার বিরুদ্ধে দলের এক অধ্যাপককে মারার অভিযোগ, আহত অধ্যাপক
Shooter has been identified as former Babbar Khalsa terrorist
Sukbir Badal is serving religious punishment at the Golden Temple
Sources said the former Punjab deputy chief minister is safe

ধৃত নারায়ণ সিং চৌরা একজন প্রাক্তন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) সন্ত্রাসীর সাথে যুক্ত। ২০০৪ সালে বুরাইল জেল ভেঙে ৪ জন বন্দি ৯৪ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গিয়েছিল। সেই কান্ডে সরাসরি যোগ ছিল হামলাকারী নারায়ণ সিং চৌরা।
গুরুদাস পুরের বাসিন্দা তিনি। পুলিশ নারায়ণ সিং চৌরাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। তবে হামলার কারন এখনো জানা যায়নি এখনো।
পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ধর্মীয় শাস্তি নেবার নেপথ্যে কী কারন ছিল?
পাঞ্জাবে অকালি দলের শাসনকাল ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের নেতারা বেশ কিছু ভুল বা অপরাধ করেছিল তাঁর মধ্যে অন্যতম ছিল ডেরা সাচ্চার প্রধান গুরমীত রাম রহিম সিংকে মুক্তি দেওয়া। পরবর্তীতে অকাল তখতের কাছে এই সকল অপরাধ স্বীকার করে সুখবীর।
তার শাস্তি হিসেবেই ‘তানখা’র নির্দেশে নির্দেশ দেয় অকাল তখত। সেই ধর্মীয় সাজা হিসেবে বিভিন্ন গুরুদ্বারে সেবা করে চলেছেন সুখবীর। ধর্মীয় শাস্তি হিসেবে স্বর্ণমন্দির সহ বিভিন্ন গুরুদ্বারে তিনি জুতো পরিষ্কার, বাসন মাজার কাজ করে সেবা করছিলেন।
আরো পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টে নির্দেশে অবশেষে মিলল মুক্তি! জামিন পেল ১০৪ বছরের বৃদ্ধ

সুখবীর সিং বাদলের ওপর হামলাকারী কে এই গোল্ডেন টেম্পল শ্যুয়টার ?
সূত্র জানায় যে চৌরা ১৯৮৪ সালে পাকিস্তানে পাড়ি দিয়েছিল। পাকিস্তানে, চৌরা গেরিলা যুদ্ধ এবং “রাষ্ট্রদ্রোহী” সাহিত্যের উপর একটি বই লিখেছেন বলে জানা গেছে। তিনি বুড়াইল জেল ভাঙার মামলারও আসামি ছিলেন।
ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর টুইট
পাঞ্জাবের স্বর্ণমন্দিরের গেটে প্রাক্তণ উপমুখ্যমন্ত্রীর উপর গুলি চালনার ঘটনার পর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সম্ভাব্য বড় ঘটনা প্রতিরোধে পাঞ্জাব পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
আরো পড়ুন : Metro Fare Increased : মেট্রো যাত্রীদের জন্য দু:সংবাদ! বাড়ছে ভাড়া, কতটাকা বাড়ছে ভাড়া ? জেনে নিন
তিনি বলেন যে পাঞ্জাব এবং এর জনগণকে হেয় করার একটি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর সুখবীর সিং বাদলের উপর হামলার তীব্র নিন্দা করেন। পাশাপাশি আশ্বাস দেন যে পুলিশ ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।
তিনি আরো লিখেন,”পাঞ্জাব পুলিশের তৎপরতায় আজ একটি বড় ঘটনা ঘটার থেকে রেহাই পেয়েছে। এটি পাঞ্জাব পুলিশের তৎপরতায় পাঞ্জাব এবং পাঞ্জাবিদের মানহানি করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। পুলিশ ঘটনাস্থলেই আততায়ীকে গ্রেপ্তার করে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।

আরো পড়ুন : Bangladesh Iskcon : বাংলাদেশ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৫৪ ইসকন ভক্তকে ভারতে পারাপারে বাধা দিল! চরম উত্তেজনা
