স্পোর্টস ডেস্ক : প্যারিস অলেম্পিক মহিলাদের ১০ মিটার এয়ার শুটিংয়ে পদক জয়ী প্রথম বছর বাইশের মহিলা মনু ভাকের। ১২ বছরের খরা কাটিয়ে শুটিংয়ে প্রথম পদক। তাই ব্রোঞ্চ জিতলেও ইতিহাস গড়েছেন মনু ভাকের। এর আগে ৯টি বিশ্বচ্যাম্পিয়ানশিপ পদক রয়েছে তাঁর ঝুলিতে।
এদিন মনু নিজেকে ভেবেছিলেন অর্জুন আর তাঁর একমাত্র লক্ষ্য ছিল জয়। আর তাঁর বিজয়রথে ছিলেন যেন স্বয়ং শ্রীকৃষ্ণই। টোকিয়তে স্বপনভঙ্গের পরেই মনুর বাড়ির চেহাড়াটাও বদলে গিয়েছিল। সেদিন পদক না জিততে পেরে অঝোরে কেঁদে ছেড়েছিলেন টোকিও অলেম্পিক্স। শুনলে অবাক হয়ে হয়, মনু ভাকারে বন্ধুক চালানো ছাড়াও তিনি জানেন বক্সিং, ভলিবল, স্কেটিং, মার্শাল আর্ট। এই সকল খেলাতেও জাতীয় স্তরে রয়েছে ৬০য়ি পদক।
এদিন মনুভাকের সিরিজের প্রথম পাঁচ শটের পর ৫০.৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে ছিলেন। প্রথমে ছিলেন দক্ষিণ কোরিয়ার ইয়ে জিন। দ্বিতীয় সিরিজের পাঁচ শটে মনু ভাকারের পয়েন্ট দাঁড়ায় ১০০.৩। প্রথম দশ শটের পর তৃতীয় স্থানে থাকে মনু ভাকারে। এরপর সিঙ্গেল শটে মনুর পয়েন্ট দাঁড়ায় ১১০.৮। ১৩ শটের পর মনু ১৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছয়।