সুপ্রিম কোর্টের রায়ের কার্যত ধাক্কা খেল কেন্দ্র, বাংলা সহ চার রাজ্যের হাতে আসতে চলেছে টাকার খনি

তীর্থঙ্কর মুখার্জি : খনিজ সমৃদ্ধ রাজ্য বাংলা , উড়িশা, ঝারখন্ড ও ছত্তিশগড়। এই চার রাজ্যের জন্য সুপ্রিম কোর্টের রায়ে আসতে চলেছে টাকার খনি। পাশাপাশি এই রায়ে কেন্দ্রীয় সরকারের জন্য একটা বড় ধাক্কাও বলা যেতে পারে। রায়দানের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, রয়্যালটিকে ট্যাক্স হিসেবে বিবেচনা করা যায় না।

সরকারকে প্রদত্ত অর্থকে ট্যাক্স হিসেবে ধরা যায় না কারণ আইনে এর বকেয়া আদায়ের বিধান রয়েছে। অর্থাৎ খনিজ সমৃদ্ধ রাজ্য গুলির খনিজগুলির উপর কর বা কনোও ফি নিতে পারে। আর এমনটা হলে রাজ্যগুলির ফুলে ফেঁপে উঠবে অর্থ ভান্ডার। এদিনের রায়ে ৯ বিচারপতির বেঞ্চের অংশে থাকে বিচারপতি নাগারথানা এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেনি।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর ঝারখন্ড এবং ওড়িশার মতো খনিজ সমৃদ্ধ রাজ্যগুলির রাজস্ব বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রায়দানের পর রাজ্য সরকারগুলি এখন খনিজ ও খনি সংক্রান্ত আইন প্রয়োগ করতে পারবে। সুপ্রিম কোর্ট যদি আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে তাহলে কেন্দ্র সরকারকে রাজ্যগুলিকে বিরাট অঙ্কের বকেয়া দিতে হতে পারে।

উড়িশা, ঝারখন্ড ও ছত্তিশগড় ছাড়াও পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ কয়লা। রাজ্যের মধ্যে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া ,বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি , ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এই সকল জেলা গুলি কয়লা মজুদ এবং কয়লা খনির কার্যক্রমের জন্য পরিচিত।

Leave a Comment